সময় কলকাতা ডেস্ক,২০ মার্চ : প্লাটফর্মের টিভিতে পর্ন, পর্দায় চলল উদ্দাম যৌনক্রীড়া। রবিবাসরীয় পর্ণদর্শনের বিরল ঘটনা দেখে চোখ কপালে ওঠার জোগাড় যাত্রীদের। বিদেশের ঘটনা নয় । খোদ পাটনা স্টেশনে তিন মিনিটের বেশি সময় ধরে দেখানো হল পর্নভিডিও। সাক্ষী থাকলেন বিভিন্ন বয়সের যাত্রীরা।খোলামেলা সঙ্গম দৃশ্য দর্শনে চক্ষু ছানাবড়া হওয়ার পাশাপাশি অস্বস্তিতে পড়লেন তাঁরা ।
আরও পড়ুন : দেশী-বিদেশী মহিলা উদ্ধার, যৌন চক্র ফাঁস

রবিবার সকালে তখন দশটা বাজতে সামান্য বাকি । পাটনা স্টেশনে দশ নম্বর প্লাটফর্ম লোকে লোকারণ্য। আর এরই মধ্যে সবাইকে তাজ্জব করে দিয়ে একাধিক প্লাটফর্ম টিভিতে শুরু হয়ে যায় পর্ন ভিডিওতে সঙ্গম দৃশ্য। কিছুসময়ের জন্য হতচকিত হয়ে পড়েন যাত্রীরা যাদের মধ্যে অনেকেই ছিলেন পরিবার পরিজন সমেত। আর পি এফে খবর যায়। বন্ধ করে দেওয়া হয় যৌনমিলন দৃশ্য, যদিও ইতিমধ্যেই প্রায় চার মিনিট সময় অতিবাহিত হয়। কী করে প্লাটফর্ম টিভিতে পর্ন চলল তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যাত্রীদের আশ্বাস দেওয়া হয় যে কড়া ব্যবস্থা নেওয়া হতে চলেছে।

সাধারণভাবে প্ল্যাটফর্মের এই টিভিতে দেখানো হয়ে থাকে জনসচেতনতামূলক প্রচার। পর্নোগ্রাফি সচেতনামূলক প্রচারের অঙ্গ হয়ে উঠল কী করে? জানা গিয়েছে, পাটনা স্টেশনের ১০ নম্বর প্লাটফর্মের টিভির সম্প্রচারের দায়িত্ব ছিল দত্ত কমিউনিকেশন নামে একটি সংস্থার ওপরে। তাদেরকে রেল কর্তৃপক্ষ ব্ল্যাক লিস্টেড করেছে এবং কৈফিয়ৎ তলব করেছে। তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হতে চলেছে। এই গাফিলতিতে আর কারা কারা যুক্ত সে বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন : প্রেমিকের পুরুষাঙ্গে কামড় প্রেমিকার


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক