সময় কলকাতা ডেস্ক,২০ মার্চ :
একযোগে দেশী -বিদেশী মহিলাদের দিয়ে যৌনচক্র চালানোর অভিযোগ দীর্ঘদিনের। এরকমই এক ঘটনায়, স্পা চালানোর নাম করে জোর করে দেশী-বিদেশী মহিলা কর্মী রেখে তাদের যৌনতায় অংশ নিতে বাধ্য করানো হচ্ছিল। দেশী,মহিলার পাশাপাশি বিদেশী মহিলাদের সাথে সহবাসের লোভে ভিড় জমাচ্ছিল খদ্দেররা। কার্যত পুনে শহরের বুকে সর্বসমক্ষে রমরমিয়ে চলছিল সেক্স ৱ্যাকেট। অবশেষে পুনে সিটি পুলিশের তৎপরতায় পুনের কোরেগাঁও পার্কের থাই স্পা সেন্টারে চলতে থাকা যৌন চক্রের পর্দা ফাঁস হ’ল । জোর করে যৌনতায় অংশগ্রহণ করতে বাধ্য করা ৪ বিদেশী ও ৩ ভারতীয় নারীকে উদ্ধারও করেছে পুলিশ ।পুনে সিটি পুলিশ শহরের থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে এক পুরুষকে পাকড়াও করেছে। তারা দুই পুরুষের বিরুদ্ধে মামলা করলেও একজন এখনও ফেরার। দেশী বিদেশী সাত মহিলাকে উদ্ধার করা হয়েছে যারা জানিয়েছে তাদের চাকরির প্রলোভন দেখিয়ে এনে অবৈধ ব্যবসায় বাধ্য করা হয়েছিল এবং তাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল ।
আরও পড়ুন : প্ল্যাটফর্মের টিভিতে রমরমিয়ে চলল পর্ন ভিডিও! দাঁড়িয়ে দেখলেন যাত্রীরা
সূত্রে প্রকাশ,কোরেগাঁও পার্ক থানা পুলিশ তাদের টিপারদের কাছ থেকে তথ্য পায় যে শহরের কোরেগাঁও পার্ক এলাকায় ‘সিগনেচার থাই স্পা’-এ একটি সেক্স র্যাকেট চালানো হচ্ছে।পুলিশ সঙ্গে সঙ্গে একটি দল গঠন করে তদন্ত শুরু করে।সামাজিক নিরাপত্তা দফতরের অপরাধ শাখার কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা ওই স্থানে ভুয়ো খদ্দের পাঠান।তথ্য যে সত্য তা পরিষ্কার হয়ে যায়। পদস্থ আধিকারিকদের দল অভিযান চালালে চার বিদেশী এবং তিনজন ভারতীয় সহ সাতজন নির্যাতিত নারীকে উদ্ধার করা হয়।

ঘটনাটি সোমবার সামনে এলেও ১৮ মার্চ শনিবার পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তের নামে মামলা দায়ের করেছে, যাদের মধ্যে একজন এখনও পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে অনৈতিক মানব পাচার আইনের ধারা ৩, ৪ এবং ৫ প্রযোজ্য হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭০ এবং ৩৪ নং ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্পা বা অত্যাধুনিক ব্যবসার আড়ালে চলা এই অবৈধ কর্মকান্ডের সঙ্গে আর কেউ যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্ত জারি আছে।।
আরও পড়ুন : ‘প্রতিশোধ’ নিতে প্রতিবেশীর বাড়ির সামনে দম্পতির উদ্দাম যৌনমিলন


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক