Home » ‘মোদি’ পদবী নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল গান্ধী, ২ বছরের জেল কংগ্রেস সাংসদের

‘মোদি’ পদবী নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল গান্ধী, ২ বছরের জেল কংগ্রেস সাংসদের

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নামে মানহানীর মামলা হয়েছিল। বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালত ২০১৯ সালে দায়ের হওয়া ওই মামলার রায় ঘোষণা করল। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সুরাটের দায়রা আদালত। তবে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও আদালত তাঁর জামিন মঞ্জুর করে। রাহুলের আবেদনের ভিত্তিতে এই রায়ের উপর ৩০ দিনের স্থগিতাদেশ দিয়েছেন বিচারক। ফলে আপাতত জেলে যেতে হচ্ছে না কংগ্রেস সাংসদকে।

আরও পড়ুন  বিলকিস বানো গণধর্ষণ মামলার আবেদন শুনতে বিশেষ বেঞ্চ গড়ল শীর্ষ আদালত

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন “সব মোদিরা কেন চোর হয়?” নীরব মোদি, ললিত মোদিদের বিরুদ্ধে অভিযোগ করতেই রাহুল এই মন্তব্য করেছিলেন। কিন্তু সুরাটের দায়রা আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামহানীর মামলা হয়। মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। তাঁর অভিযোগ ছিল, রাহুল এই মন্তব্য করে সমস্ত ‘মোদি’ পদবীর মানুষদের অপমান করেছেন। ওই মামলার রায়দান হল বৃহস্পতিবার। আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন রায়দানের সময় সুরাটের আদালতে উপস্থিতও ছিলেন কংগ্রেস সাংসদ। সাজা ঘোষণার পরই রাহুলের আইনজীবী জনপ্রতিনিধিত্ব আইনের কথা জানিয়ে জামিনের আবেদন করেন। এরপরই বিচারক ৩০ দিনের জন্য ২ বছরের সাজার উপর স্থগিতাদেশ দেন। রাহুল গান্ধীকে এখন উচ্চ আদালতে আবেদন করতে হবে সাজা কমানোর জন্য।

আরও পড়ুন  ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি! গ্রেফতার ৬

প্রসঙ্গত, ২ বছর বা তার বেশি সময়ের জন্য কোনও জনপ্রতিনিধির সাজা হলে তাঁর সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যায়। এই জনপ্রতিনিধিত্ব আইনের ধারা অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। সেই আশঙ্কায় রাহুল গান্ধী সাজার মেয়াদ কামানোর আবেদন জানিয়েছেন। ২০১৯ সালে কর্নাটকে প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানেই তিনি প্রশ্ন তুলেছিলেন “সব মোদিরা কেন চোর হয়?” উল্লেখ্য, আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি অথবা ব্যাঙ্কঋণ মামলায় অভিযুক্ত নীরব মোদিদের আক্রমণ করতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে এনেছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী আসলে সমস্ত মোদি পদবীধারী মানুষদেরই অপমান করেছেন, এই অভিযোগেই মামলা হয়েছিল। যদিও রাহুলের আইনজীবীর যুক্তি ছিল, রাহুল গান্ধীর মন্তব্যে কারও কোনও ক্ষতি হয়নি। অপরদিকে, মামলাকারীর আইনজীবীর প্রশ্ন ছিল, কীভাবে প্রত্যেক চোরদের পদবী মোদি হয়? সব বক্তব্য শোনার পর বিচারক রাহুলকে দোষী সাব্যস্ত করেন। এখন দেখার রাহুল গান্ধীর সাজার মেয়াদ কমে কিনা।

About Post Author