সময় কলকাতা ডেস্ক,২৩ মার্চঃ বাড়ছে শহরের উষ্ণতা। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গত সপ্তাহ থেকেই জেলায় জেলায় চলছে বৃষ্টির দাপট। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। অফিস সূত্রে খবর,শুক্রবার থেকেই চড়বে তাপমাত্রার পারদ। সেইমত বৃহস্পতিবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ। তবে,উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫০ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, দেশের প্রায় সমস্ত রাজ্যেই মার্চে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে গরম পড়তে শুরু করেছে। মার্চের শেষের দিকেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। লু বইতে পারে রাজ্যে। তবে,উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন বিলকিস বানো গণধর্ষণ মামলার আবেদন শুনতে বিশেষ বেঞ্চ গড়ল শীর্ষ আদালত


More Stories
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি