সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর : এক ধাক্কায় পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই ।
ইংল্যান্ড সফরে প্রথম দুটি ম্যাচে লজ্জাজনক পরাজয় হয়েছে পাকিস্তানের। ইংল্যান্ডের বিরুদ্ধে হার হয়েছে বড় ব্যবধানে। সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া। তবুও লিডস ও লর্ডসে টেস্টে কলঙ্কময়ভাবে বিধ্বস্ত হওয়ার পর ঝড় উঠেছে পাকিস্তানের ক্রিকেটে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই সিরিজের মাঝপথে বড় ধরনের রদবদল হল পাকিস্তান ক্রিকেট দলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নজিরবিহীনভাবে সাতজন প্লেয়ারকে ছাটাই করে নতুন সাতজন প্লেয়ারকে দলভুক্ত করেছে পাকিস্তান স্কোয়াডে। পিসিবি দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকেও ছাঁটাই করেছে। আশ্চর্যের বিষয়, প্রথম টেস্টে যিনি পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন সেই সালমান আলী আগাকেই বাদ দেওয়া হয়েছে। দল থেকে বাদ পড়াদের তালিকায় বাকিরা হলেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, আলী ওসমান, আমির জামাল, মুহাম্মদ ওয়াইস জাফর ও খুররাম শাহজাদ। দলের যে সাতজনকে নেওয়া হয়েছে তাদের মধ্যে ওপেনার সায়েম আইয়ুব ও আবদুল্লাহ ফাজল খুব কম সংখ্যক টেস্ট খেললেও বাকি পাঁচজনের টেস্টে অভিষেক হয়নি। নতুনদের তালিকায় থাকা বাঁহাতি স্পিন-অলরাউন্ডার আরাফাত মিনহাজের পাকিস্তানের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাকি চারজন হলেন বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটরক্ষক-ব্যাটার সাদ বেগ, ডানহাতি পেস-অলরাউন্ডার মোহাম্মদ ইমরান (ইমরান রান্ধাওয়া) এবং রেজাউল্লাহ। এদের কেউই আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচও খেলেননি। এখন দেখার আমূল রদবদল করে তৃতীয় টেস্ট এজবাস্টনে পাকিস্তান মুখ রক্ষা করতে পারে কিনা ।
আরও পড়ুনশান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই #পাকিস্তান ক্রিকেট বোর্ড #পাকিস্তান


More Stories
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
৫৮ বছরে পা দিলেন শ্রীনাথ