Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩  মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮২ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৩৫১ – ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহণ।

১৬৫২ – হল্যান্ডের নৌ বাহিনীর উপর প্রচন্ড হামলা শুরু করে।

১৭৫৭ – রবার্ট ক্লাইভ  চন্দননগর দখল করে।

১৭৯৩ – চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।

১৯১৭ – ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮০ – বাসন্তী দেবী বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮১ – হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ  এদিন জন্মান।

১৯০২ – চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিকের জন্মদিন আজ।

১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট এদিন জন্মান।

১৯১৬ – হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাঙালি সাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৭৬ – ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির জন্মদিন আজ।

১৯৮৬ – কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী এদিন জন্মান।

আরও পড়ুন   সুখবর, এসি ইকোনমি কোচের ভাড়া কমাল ভারতীয় রেল

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৮৭ – অ্যাংলো-আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজকেরা এবং নীল দর্পণ নাটকের ইংরাজী অনুবাদক জেমস লঙ আজকের দিনে প্রয়াত হন।

১৯১১- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক এদিন প্রয়াত হন।

১৯৩১ -ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী আজকের দিনে  শহীদ হন।

১৯৩১-সুখদেব থাপর, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী এদিন শহীদ হন।

১৯৩১- ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শিবরাম রাজগুরু আজকের দিনে শহীদ হন।

১৯৬৫ – ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

১৯৯৫ – শক্তি চট্টোপাধ্যায়, বাঙালি কবি ও লেখক আজকের দিনে প্রয়াত হন।

২০০১ – প্রখ্যাত বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।

২০০৭ – সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এদিন প্রয়াত হন।

About Post Author