পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১ সেপ্টেম্বর : ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই ভারতীয় ফুটবলে অন্যতম প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট ৬ জন বিদেশী কে সই করিয়ে দিয়েছে। এঁরা হলেন ম্যাকলারেন, মিগুয়েল, আলবারতো, জেলকোভিচ, ড্রাজিচ ও এরউইন। ইস্টবেঙ্গলের ৬ জন বিদেশীর সই করানোর বিষয়টি চূড়ান্ত হলেও এদের মধ্যে দুজনকে নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই।দুজনের জন্য ইস্টবেঙ্গলের বিদেশি নির্বাচনকে ঘিরে সংশয় সন্দেহ ও অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। এর প্রধান কারণ একজন ডিফেন্ডার ও অন্য একজন স্ট্রাইকার।
ইস্টবেঙ্গলের ডিফেন্ডার নাচো মনসলভে দুটি ম্যাচ আংশিক খেলতে না খেলতেই দুবার চোটের কবলে পড়েছেন। তবে তাকে ইস্টবেঙ্গল এখনো রিলিজ করে দেয়নি। তিনি স্পেনে ফিরে গিয়েও আবার ফিরতে চলেছেন ইস্টবেঙ্গল দলের প্র্যাকটিসে। তবুও নাচো চোট আঘাতের সমস্যা কতটা কাটিয়ে উঠেছেন তা নিয়ে সমর্থকদের সন্দেহ রয়েছে। সন্দেহের তালিকায় দ্বিতীয় ব্যক্তি হলেন ইস্টবেঙ্গল দলে একমাত্র বিদেশী স্ট্রাইকার এনসুঙ্গুসি এফিয়ং। উল্লেখ্য, মোহনবাগান বলে বিদেশী ফরওয়ার্ড ও স্ট্রাইকারের সংখ্যা ৩। প্রায় মাস দুয়েক আগে ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশে স্ট্রাইকার চুক্তিবদ্ধ হয়েছেন। অথচ গত মরশুমে পাঞ্জাব দলের হয়ে খেলা এফিয়ং-এর এখনও দেখা নেই। ভিসা সমস্যায় জেরবার নাইজেরিয়ান স্ট্রাইকার । ভিসা তিনি কেন পাচ্ছেন না তা নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে, যেমন শোনা গিয়েছে তিনি নাকি ইয়েলো ফিভারের টিকা নেন নি। একবার শোনা গিয়েছিল ডুরান্ড ফাইনালে আগেই তিনি নাকি কলকাতায় চলে আসবেন। এখন শোনা যাচ্ছে, তিনি নাকি সেপ্টেম্বর মাসের ১২ তারিখে কলকাতায় পা রাখবেন। সন্দেহ নেই, দরকারের সময় এফিয়ং-কে না পেলে ইস্টবেঙ্গলকে নতুন করে ভাবতে হবে। সূত্রের খবর, ব্রাজিলিয়ান ক্লদিও মারাদোনাকে নাকি অফার দিয়েছে ইস্টবেঙ্গল, তবে তিনিও স্ট্রাইকার নন, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার । তবে ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেল তাঁর খেলতে সমস্যা হওয়ার কথা নয়। সব মিলিয়ে এই মুহূর্তে লাল হলুদ কোচ হাবাসের হাতে বিদেশি স্ট্রাইকার নেই এবং ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ যেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এশিয়ার বিভিন্ন শক্তিশালী ক্লাবগুলি।।


More Stories
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি