Home » পঞ্চায়েত ভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে দারস্থ শুভেন্দু অধিকারী!

পঞ্চায়েত ভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে দারস্থ শুভেন্দু অধিকারী!

সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ  পঞ্চায়েত ভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আগামী ৭ দিনের মধ্যে যেন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না করে নির্বাচন কমিশন।  এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু,আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। তাই ৫ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণার উপর স্থগিতাদেশের আবেদন রাজ্যের বিরোধী দলনেতার।  বৃহস্পতিবার দুপুর  ২ টায় শুভেন্দু অধিকারী আবেদনের শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন    পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত জটমুক্ত হয় পঞ্চায়েত নির্বাচন।  নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোন হস্তক্ষেপ করেনি আদালত। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন। যদিও শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল সেটা গ্রহণযোগ্য নয়। আলাদা আলাদা সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না। এমনটাই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির।  কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, বিচারবিভাগীয় নজরদারিতে ভোট সহ অন্য আবেদনগুলির জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলাতেই এই নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন   অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি,ভর্তি আসানসোল জেলা হাসপাতালে!

পঞ্চায়েত ভোটে আসন সংরক্ষণ নিয়ে কমিশনের কাজে খামতি রয়েছে। শুভেন্দু অধিকারী এই অভিযোগকে মান্যতা দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। তবে,পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের উপর কোনও হস্তক্ষেপ এই মুহূর্তে করতে নারাজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় কলকাতা হাই কোর্টের কাছে আরও ৭ দিন সময় চাইলেন তিনি।

About Post Author