স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,১ এপ্রিল: এতদিন আইপিএল ডিজিটাল সম্প্রচারের স্বত্ব ছিল ডিজনি প্লাস হটস্টারের হতে। কিন্তু এই মরশুমে প্রায় সাড়ে তেইশ হাজার কোটি টাকা খরচ করে সেই সত্ব কেনে মুকেশ আম্বানির ভায়াকম ১৮। এর ফলে ফিফা বিশ্বকাপের পর বিনা খরচে আইপিএল সম্প্রচারের ঘোষণা করে জিও সিনেমা। আগামী পাঁচ বছর বিনা খরচে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, পিসিতে আইপিএলের মজা উপভোগ করতে পারবেন দর্শকরা। কিন্তু আইপিএলের প্রথম দিনেই হোঁচট।
আরও পড়ুন “এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু”
My wifi speed is 150 mbps and jio cinema still struggling on it .. after every 2-3 minutes its get buffering #IPL #JioCinema #GTvsCSK pic.twitter.com/7F1wXP9tJi
— Panga Edits (@pangaedits) March 31, 2023
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসের। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ম্যাচের উদ্বোধন হয়। অরিজিৎ সিং, তমান্না ভাটিয়া থেকে রশ্মিকা মন্ধনা তারকাদের উপস্থিতিতে তখন আলোকিত নব নির্মিত স্টেডিয়াম। কিন্তু এত কিছু ঘটলেও ডিজিটাল দর্শকদের এসব দেখতে বেশ সমস্যায় পড়তে হয়। ম্যাচ দেখতে গিয়ে বারবার বাঁধা পায় সম্প্রচার। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের একাংশ। ট্যুইটারে জিও সিনেমাকে ট্যাগ করে অভিযোগ জানতে থাকেন তাঁরা।
Hi! Kindly reinstall the app and try again. In case the issue persists DM the device details, OS version, an image/screenshot of the ‘Settings' tab/ 'More’ tab and a short video of the error for us to investigate.
— JioCinema (@JioCinema) April 1, 2023
আরও পড়ুন এবার দিল্লির ডাগআউটে সৌরভ, পন্টিংয়ের পাশে আহত ঋষভ পন্থ!
সমস্যার কথা স্বীকার করে নিয়েছে জিও সিনেমা কর্তৃপক্ষ। শনিবার এনিয়ে দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন তাঁরা। টুইট করে জিও সিনেমার পক্ষ থেকে লেখা হয়েছে, “এরকম ঘটনা দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে।” পাশাপাশি এই সমস্যা যাঁদের হচ্ছে তাঁদের মোবাইলের ওএস, অ্যাপ ভার্সন এবং মোবাইল নম্বরটি জিও সিনেমার কাছে পাঠানোর অনুরোধও জানানো হয়।
#JioCinema Buffering buffering buffering buffering on Samsung TV with 200MBPS connection.
Poor Service by @JioCinema @OfficialJioTV @reliancejio @JioCare pic.twitter.com/quk8SUTBnI— Vijay Rana (@VJPratapRana) March 31, 2023
প্রসঙ্গত, গত বছর ফিফা বিশ্বকাপের সত্ব কিনেছিল ভয়াকম ১৮। ফলে এবার বিনামূল্যে ফিফা বিশ্বকাপ দেখেছে দর্শকরা। যদিও তখনও সম্প্রচারে সমস্যার অভিযোগ উঠে আসে। আরও একবার দর্শকরা সেই সমস্যার সম্মুখীন হওয়ায় যথেষ্ট বিপাকে চ্যানেল কর্তৃপক্ষ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার