স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ এপ্রিল: তাহলে কি ঘর (বার্সেলোনা) ওয়াপসি হচ্ছে লিওনেল মেসির? সম্প্রতি পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার মহাতারকা। পানামার বিপক্ষে দর্শনীয় ফ্রি-কিক থেকে গোল করে এই নজির গড়েছেন তিনি। তবে এখন আলোচনার কেন্দ্রে আগামী মরশুমে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে লিওনেল আন্দ্রেস মেসিকে? আসন্ন গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। কিন্তু ফরাসি সংবাদ সূত্রে খবর, আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করতে মরিয়া পিএসজি। অপরদিকে মেসিকে নিজেদের দলে পেতে ঝাঁপিয়েছে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। তবে মেসিকে ফিরিয়ে আনতে হলে বার্সাকে আগে তাদের বার্ষিক খরচের অঙ্ক থেকে ১৫ কোটি ইউরো কাঁটছাট করতে হবে।
আরও পড়ুন আইপিএল সম্প্রচারে বিঘ্ন! দর্শকদের কাছে ক্ষমা চাইল জিও

পাশাপাশি মোট অঙ্কের চুক্তি নিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। প্রসঙ্গত, আল হিলালের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসেরে এবছরই যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যিনি আবার শেষ দুই দশকে লিও মেসির ফুটবল মাঠের প্রতিদ্বন্ধী। শোনা যাচ্ছে মেসির জন্য আগ্রহ প্রকাশ করেছে মার্কিন ক্লাবগুলিও। মেসির ঘনিষ্ঠ মহলের দাবি, মেসিও নাকি চান আবেগের টানে সাড়া দিয়ে পুরোনো ক্লাবে ফিরতে। তবে মেসির কাতালোনিয়ার ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে টাকা।

বার্সা যেখানে মেসিকে বেতন কমানো শর্ত দিয়েছে, সেখানে সৌদি ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের লিগ এমএলএস বড় অঙ্কের অর্থ নিয়ে মাঠে নেমেছে। ২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনা থেকে বিদায়ের মুহূর্তে কান্নাভেজা চোখে লিওনেল মেসি বলেছিলেন, ‘আবার ফিরে আসব।’ এখন মেসি তাঁর কথা রাখেন কিনা সেদিকে নজর বার্সেলোনা সমর্থকদের। বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইয়ুস্তের বলেছেন, মেসিকে ফেরানোর ব্যাপারে প্রাথমিক উদ্যোগ নেওয়া শুরু করেছে ক্লাব। আর্জেন্টাইন ফরোয়ার্ড ও তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনাও হয়েছে বলে স্বীকার করেছেন ইয়ুস্তে।

আরও পড়ুন অর্ধেক পৃথিবীর রাজা? না মূর্তিমান বিভীষিকা
একসময়ের কাতালান ক্লাবের সতীর্থ লিও মেসিকে বার্সেলোনায় ফের দেখতে চান বর্তমান বার্সেলোনার কোচ জাবিও। তবে এখন তাঁর নজর মরশুমের বাকি ম্যাচগুলির দিকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “লিও-র বার্সায় ফেরা নিয়ে কথা বলার সময় এটা নয়। আমার সঙ্গে প্রায়ই ওঁর (লিওনেল মেসি) কথা হয়। বার্সেলোনায় না থাকলেও আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে।” তবে মেসির প্যারিসে থাকার ব্যাপারে সওয়াল করেছেন ‘৭৮-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা মারিও কেম্পেস। তিনি মনে করেন,মেসি যদি পরের বিশ্বকাপ খেলতে চান, তাহলে তাঁর প্যারিসে থেকে যাওয়াই উচিৎ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার