সময় কলকাতা,স্পোর্টস ডেস্ক,৪ এপ্রিলঃ পঞ্জাবের কাছে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নাইট শিবির। তার আগে বিদেশী নিয়ে হটাৎ ধোঁয়াশায় কলকাতার ফ্র্যাঞ্চাইজি। এবছরের নিলামে তিন বিদেশীকে ধরে রাখে নাইট টিম ম্যানেজমেন্ট। দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন,আন্দ্রে রাসেল ও অভিজ্ঞ কিউয়ি ফাস্ট বোলার টিম সাউদিকে ধরে রাখে দল। পাশাপাশি লকি ফার্গুসন, ডেভিড ওয়াইজা, রহমানুল্লা গুরবাজের সঙ্গে পড়শি দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে কিনেছে কেকেআর।
আরও পড়ুন মাহির চিপকে হলুদ ঝড়, রাহুলের লখনউকে হারাল মাহির চেন্নাই

কিন্তু আইপিএল চলাকালীন বাংলাদেশের ক্রিকেট সিরিজ থাকায় দলের দুই গুরুত্বপূর্ন ক্রিকেটারকে ছাড়তে রাজি হয়নি সেদেশের ক্রিকেট বোর্ড। এর মধ্যেই সাকিব নিজেও নাকি ব্যক্তিগত কারণে ও জাতীয় শিবিরে মনোনিবেশ করার জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে এই মরশুমে নাইট শিবিরে সাকিবকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ কম। ইতিমধ্যে সাকিবকে নাকি দলে রাখতে চাইছে না নাইট কর্তৃপক্ষ। সাকিবের বদলি হিসেবে অন্য ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে আবেদনও জানিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। অপর এক ক্রিকেটার লিটনের চলতি সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কবে যোগ দেবেন তাও নিশ্চিত নয়। এবার অনেক ঘটা করে সই করানো হয়েছিল কিউয়ি ফাস্ট বোলার লাকি ফার্গুসনকে। কিন্তু চোটের কারণে তিনিও এখনও ম্যাচ খেলার অবস্থায় নেই। সুস্থ হয়ে কবে মাঠে নামতে পারবেন তা নিশ্চিত নয়। ওয়াইজা, গুরবাজের চোট না থাকলেও তাঁরা আইপিএলে নবাগত।

এবার কলকাতাকে ভরসা করতে হচ্ছে দুই দলের দুই অভিজ্ঞ ক্যারিবিয়ান সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের উপর। কিন্তু এদের মধ্যে টুর্নামেন্ট চলাকালীন কেউ চোট পেলে কলকাতার উপর চাপ আরও বাড়বে। দেশীয় ক্রিকেটারদের মধ্যেও রয়েছে চোট আঘাত সমস্যা। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট পেয়ে এই মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন তুলনামূলকভাবে কম অভিজ্ঞ নীতিশ রানা। বর্তমানে দলে উমেশ যাদব ও শর্দুল ঠাকুর ছাড়া জাতীয় দলে নিয়মিত খেলা ক্রিকেটারও নেই। ফলে এবার দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে বিদেশী ব্রিগেডের উপর। প্রতি আইপিএলে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশী ক্রিকেটারদেরও যথেষ্ট প্রভাব থেকে প্রতিটি দলে। এবারও তার অন্যথা হচ্ছে না। আর অপরদিকে এবারে দল গঠনেই বেশ বেকায়দায় নাইট শিবির।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত