সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ আইপিএলের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। সোমবার ঘরের মাঠ চিপকেতে কে এল রাহুলের লখনউকে ১২ রানে হারাল হলুদ জার্সিধরিরা। এদিন শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস। বহুদিন পর বিরাটের সাবলীল ব্যাটে ভর করে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়েছে আরসিবি। আর এদিন চিপকে বহুদিন পর দেখল মাহির ম্যাজিক। যদিও এদিন সমর্থকদের আক্ষেপ তিনি কেন আগে নামলেন না। এরপর যদিও ধোনির ইনিংস দীর্ঘায়িত হয়নি। ৩ বলে ১২ রান করে ফিরতে হল ধোনিকে।
আরও পড়ুন গরু পাচার মামলায় ফের ১২ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামে চেন্নাই। প্রথম ম্যাচে দিল্লিকে বড় রানের ব্যবধানে হারিয়েছিল লখনউ। অপরদিকে গুজরাটের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। লখনউ অধিনায়কের এই সিদ্ধান্ত কাজে লাগেনি।

এদিন চেন্নাইয়ের হয়ে দুরন্ত শুরু করেন রুতুরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে। প্রথম উইকেটের জুটিতেই উঠল ১১০ রান। ৩১ বলে ৫৭ রানে ফিরলেন রুতুরাজ। তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ৪ টি ছয়ে। কনওয়ে করলেন ২৯ বলে ৪৭। চেন্নাইয়ের হয়ে এদিন রান পেলেন শিবম দুবে, মঈন আলী ও আম্বাতি রাইডুও। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মার্ক উড এদিনও নিলেন তিন উইকেট। তবে এদিন উডকে বিপজ্জনক হতে দেননি চেন্নাইয়ের ব্যাটাররা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে চেন্নাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটাও খারাপ হয়নি লখনউয়ের। কাইল মায়ার্স ও রাহুলের দাপুটে ব্যাটিংয়ের সৌজন্যে, মাত্র ৫ ওভারে ৭৯ রান তোলে লখনউ। মঈন আলির বোলিংয়ে এরপর ম্যাচে ফেরে চেন্নাই। ২২ বলে ৫৩ রান করে ফেরেন মায়ার্সকে ফেরান মঈন। রাহুল ফেরেন ১৮ বলে ২০ রান করে। ফিল্ডিংয়েও প্রচুর ভুল করল চেন্নাই। অধিনায়ক রাহুল, ক্রুণাল পাণ্ড্য ও মার্কাস স্টোইনিসও মঈন। শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন নিকলাস পুরাণ। পুরাণ আউট হওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি রাহুলের টিম। আয়ুষ বাদোনি ও কৃষ্ণাপ্পা গৌতম অনেক চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ২০৫ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস। ব্যাটে রান করার পাশাপশি, চার উইকেট নিয়ে এদিন ম্যাচের সেরা নির্বাচিত হন মঈন আলি।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়