সময় কলকাতা ডেস্ক, ৬ এপ্রিল: ডিএ জট কাটাতে এবার আসরে নামল কলকাতা হাইকোর্ট। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে বৈঠক করার কথা বলেন তিনি। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ আদায়ের দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলনে নেমেছেন তাঁরা। স্বাভাবিকভাবেই, রাজ্যের সরকারি প্রতিষ্ঠানের কাজের ক্ষতি হচ্ছে। তারই প্রতিবাদে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আগামী ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে আলোচনায় বসার নির্দেশ দেন তিনি।

মুখ্যসচিব, অর্থসচিব-সহ দ্বায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের কর্মচারী সংগঠনের সঙ্গে কথা বলার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, কর্মচারী সংগঠনের তরফ থেকে তিনজনের নাম দিতে হবে। এই তিনজন সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। হাই কোর্টের এই নির্দেশে সহমত পোষণ করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলোচনায় বসতে চান ডিএ আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারিদের ৩১ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার নির্দেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল। সেই মামলারই শুনানি ছিল। রাজ্যের দাবি, হাইকোর্টের নির্দেশ মেনে কর্মচারিদের ডিএ দিতে গেলে সরকারের অতিরিক্ত ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারিদের দাবি, ডিএ তাঁদের অধিকার। তা থেকে বঞ্চিত করা যাবে না।

হাইকোর্টের নির্দেশের পরও রাজ্য সরকার ডিএ না দেওয়ায় সম্প্রতি আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলির যৌথমঞ্চ। ধর্মতলায় শহিদ মিনারের নিচে তাঁরা অনশন আন্দোলন শুরু করেছেন। বাম-কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনকারীদের সমর্থন করছে। এরমধ্যে প্রতীকী ধর্মঘটও করেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলি। কিন্তু সুপ্রিম কোর্টে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় সমাধান সূত্র বের হতে দেরি হচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?