সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: অ্যাপেল আইফোনের পর এবার নয়া ফিচার “ফাইন্ড মাই ডিভাইস” আনতে চলেছে গুগল। ফোন বন্ধ থাকলে বা ফোন হারিয়ে গেলেও এবার অনায়াসে খুঁজে পাবেন ফোন ব্যবহারকারীরা। ২০২২ সালে গুগল এই ফিচারটি চালু করেছিল, কিন্তু তখন ফোন বন্ধ থাকলে তা খুঁজে পাওয়া সম্ভব হত না। কিন্তু,এবার ফোন বন্ধ থাকলেও সেটি অনায়াসে খুঁজে পাবেন ব্যবহারকারীরা। যদিও অ্যাপেলের আইফোনে এই ফিচারটি অনেকদিন থেকেই আছে, যার নাম “ফাইন্ড মাই ডিভাইস”। এর মাধ্যমে হারিয়ে যাওয়া যেকোনো অ্যাপল ডিভাইস,যেমন-আইফোন থেকে শুরু করে আইপ্যাড, ম্যাক এবং এয়ার ট্যাগ হারিয়ে গেলেও তা খুঁজে পাওয়া সম্ভব। আবার সেই ডিভাইসটি যদি কোনো ব্লুটুথ বা ওয়াইফাই রেঞ্জের মধ্যে নাও থাকে বা ডিভাইসটি যদি বন্ধও থাকে তবুও সেটির সন্ধান পাওয়া যেতে পারে।

সাম্প্রতিক গুগল যেই ফিচারটি আনবে সেটিও ঠিক এই একই ধরনের হতে চলেছে যা অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী দের জন্য দারুণ উপকারী। গুগলের এই নতুন ফিচারটিকে বলা হবে “পিক্সেল পাওয়ার অব ফাইন্ডার”। গুগল এর জন্য একটি বিরাট নেটওয়ার্ক তৈরি করতে চলেছে সমস্ত অ্যানড্রয়েড ডিভাইসের জন্য। যা নতুন দিশা দেখাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। এই ফিচারটি কার্যকর হওয়ার জন্য থাকতে হবে কার্যকরী হার্ডওয়্যার, যেটিতে ব্লুটুথ চিপ সবসময় সক্রিয় থাকবে। তবে,গুগল পিক্সেল ৬ বা ৭ এ এই ফিচার আসবে নাকি? তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এইটুকু নিশ্চিত গুগল পিক্সল ৮ এ এই “পিক্সল পাওয়ার অব ফাইন্ডার” থাকছেই।
আরও পড়ুন পুষ্টির অভাব থেকে রেহাই পেতে কী করবেন? রইল টিপস

আপেল এয়ার ট্যাগস -এর ক্ষেত্রে যেমন অপশনাল সাপোর্ট বা UWB লোকেটর ট্যাগ থাকে, তেমনই গুগলের নিজস্ব ট্যাগ কোডনেম হতে চলেছে ‘grogu’ । কোডের কমেন্ট অনুযায়ী, ডিভাইসের ব্লুটুথ চিপে প্রিকম্পিউটেড ফিঙ্গার নেটওয়ার্ক কিগুলি পাঠানো হবে। পরে, ফোন বন্ধ হলেও সেগুলি গুগলের কাছে থেকে যাবে ও শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাবে ব্যবহারকারীরা।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার