Home » নাটকীয় ম্যাচে লখনউয়ের কাছে হার বিরাটদের

নাটকীয় ম্যাচে লখনউয়ের কাছে হার বিরাটদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল: আহমেদাবাদে কেকেআরের রিঙ্কু সিংয়ের পাঁচ বলে পাঁচটি ছয় মেরে দলকে জেতানোর, ঘোর এখনও কাটেনি ক্রিকেট মহলের। তারমধ্যে আরও একটি শেষ ওভারের থ্রিলারের সাক্ষী থাকল আইপিএল। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাটকীয় ম্যাচে  বিপক্ষে শেষ ওভারে ৫ রানের প্রয়োজন ছিল লখনউ সুপার জায়ান্টসের। হাতে তিন উইকেট। এই পরিস্থিতিতে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি বল তুলে দেন হর্ষল প্যাটেলের হাতে। শেষ ওভারের প্রথম বলে ওঠে ১ রান। পরের বলেই মার্ক উডকে ফেরান হর্ষল। তৃতীয় বলে ২ রান করেন রবি বিষ্ণই। চতুর্থ বলে আরও একটি রান যুক্ত হয় লখনউয়ের স্কোরবোর্ডে।

এরপর জয়ের জন্য শেষ দুই বলে প্রয়োজন ছিল এক রান। তবে নাটকের তখনও বাকি ছিল। এরপর পঞ্চম বলে উনাদকাটকে ফেরান হর্ষল। শেষ ১ বলে প্রয়োজন তখন ১ রান। শেষ বলে বল করতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা আবেশ খানকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন আরসিবি বোলার। তবে আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। এরপর শেষ বলে বাই রান নিয়ে দলকে জিতিয়ে দেন আবেশ খান। এক্ষেত্রে ব্যাঙ্গালোর উইকেট রক্ষক দীনেশ কার্তিক কিছুটা সজাগ থাকলে ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়াতে পারত। ম্যাচ জিতে উচ্ছ্বাসে মাতেন লখনউ ক্রিকেটারেরা।

আরও পড়ুন   সুপার কাপেও দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান


ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউয়ের বোলাররা সফল না হলেও এদিন শুরুতে ভালো বোলিংয় করেন ব্যাঙ্গালোরের বোলাররা।সিরাজ ও পর্নেলের দাপুটে বোলিংয়ে নিয়মিত উইকেট হারতে থাকে রাহুল বাহিনী। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন মার্কস স্টইনিস ও নিকোলস পুরাণ। এই দুই বিদেশীর আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় লখনউ শিবির। ৩০ বলে ৬৫ রান করে ফেরেন স্টইনিস। এরপর বাকি ম্যাচে চিন্নাস্বামীতে স্মরণীয় ইনিংস খেললেন ক্যারিবিয়ান ব্যাটার পুরান।

About Post Author