সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাইগ্রেনের যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী। যাঁদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি তাঁদের বমি বমি ভাব, শরীরে এবং মুখে অস্বস্তিভাব দেখা দিতে পারে। মাইগ্রেন অনেক ক্ষেত্রেই জিনঘটিত রোগ। মস্তিষ্কের ‘ট্রাইজেমিনাল নার্ভ’ উত্তেজিত হলে এই ব্যথা হয়। ‘সেরেটোনিন’ নামক রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলেও এই ব্যথার প্রকোপ বাড়ে। এই ব্যথা এক বার শুরু হলে সহজে কমতে চায় না। এমন কিছু কিছু খাবার আছে যেগুলি এই ব্যথাকে বহু গুণ বাড়িয়ে দিতে সক্ষম।যেমন-

কফি
অত্যধিক পরিমাণে কফি খাওয়ার প্রবণতা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। ‘আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশন’-অনুসারে, কফিতে থাকা ক্যাফিন মাথা ব্যথার নেপথ্য কারণ। দিনে মাত্রাতিরিক্ত হারে চা, কফি খেলে মারাত্মক আকার নিতে পারে মাইগ্রেনের সমস্যা।
চকোলেট
চকোলেট মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। শুধু চকোলেটই নয়, চকোলেট দিয়ে তৈরি কোনও পানীয়, মিষ্টি বা কোনও রকম মুখরোচক খাবার খেলেও ব্যথা মারাত্মক আকার ধারণ করতে পারে। চকোলেটে থাকা ক্যাফিন, ট্যানিন জাতীয় উপাদানের কারণে এমনটা হয়।
আরও পড়ুন জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা

নুন জাতীয় খাবার
নুন আছে এমন খাবার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে সক্ষম। সরাসরি নুন খাওয়া যেমন ক্ষতিকর, তেমনই নুনের পরিমাণ বেশি এমন খাবার খাওয়াও এই সময় এড়িয়ে চলুন। নুনে থাকা সোডিয়াম শুধু মাইগ্রেন নয়, উচ্চ রক্তচাপ, ক্লান্তি, মাইগ্রেন ছাড়া অন্য ধরনের মাথা ব্যথারও কারণ হতে পারে।
মিষ্টি
চিনি আছে এমন পানীয়, খাবার এবং মিষ্টি মাইগ্রেনের ব্যথায় এড়িয়ে চলুন। এই ধরনের খাবার মাইগ্রেনের ব্যথার অন্যতম কারণ হয়ে উঠতে পারে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?