সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবার পর ইছাপ্রকাশ করেছিলেন বাংলা ভাষা শিখবার। সেই মতো রাজ্যবাসীকে চমকে দিয়ে সরস্বতী পুজোর দিন ঘটা করে রাজভবনে হাতে খড়ি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার আরও একধাপ এগিয়ে রাজভবনে পালিত হতে চলেছে ‘বাংলার নববর্ষ’ উৎসব। এবার নববর্ষে দিন থেকেই সাধারণ মানুষের জন্যা খুলে যাবে রাজভবনের দ্বার। করা যাবে ‘হেরিটেজ ওয়াক’। ‘বড়লাটের বাড়ি’ কেমন, তার আনাচ কানাচ ঘুরে দেখতে পারবে আমজনতা। এতদিন যা ছিল রাজ্যের সাধারণ মানুষের কাছে দূর থেকে দেখার বিষয়।

রাজভবনের ভিতরে বিভিন্ন দুর্লভ জিনিস দেখতে পাবে সাধারণ মানুষ৷ সম্প্রতি রাষ্ট্রপতি রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবনের চাবি তুলে দেন৷ তারপর এদিন জানা গিয়েছে, ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন হেরিটেজ ওয়াকের জন্য। আগামী শনিবার রাজভবনের বিভিন্ন ঘর ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। রাজভবনের ভিতরকার সুইমিং পুল, ঝুলন্ত সেতু, গ্রন্থাগার, বাগান, ইত্যাদদি দেখা যাবে। তবে, নিরাপত্তার কারণে রাজভবনের কয়েকটি জায়গায় সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না। গোটা বিষয়ের নাম দেওয়া হচ্ছে, জন-রাজভবন। ইতিমধ্যেই নববর্ষ পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার থেকে অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন মিড ডে মিলে ১০০ কোটিরও বেশি দুর্নীতি, কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ

সূত্রের খবর, বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যারয়ও।আমন্ত্রিত অতিথিদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করছে রাজভবন, এমনটাই সূত্রের খবর। ওইদিন বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হবে। পয়লা বৈশাখী বৈঠকি আড্ডা হবে বিকেলে রাজভবনেই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি