সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল: চৈত্রের শুরু থেকে প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। বেলা দশটার পর বাড়ি থেকে বেরনো খুব কঠিন হয়ে যায়। আজ নীল ষষ্ঠী। প্রায় প্রত্যেক বাড়ির মহিলারাই সন্তানের মঙ্গল কামনায় সারাদিন উপোস থাকেন। উপোস থাক্লেও এদিন নিজের স্বাস্থ্যের সঙ্গে কোনরকম আপোস করা চলবে না। বরং খেয়াল রাখতে হবে এই গরমের দিনে তীব্র দাবদাহে যাতে শরীরে জলের ঘাটতি না থাকে। সেই দিকে আপনাকেই নজর দিতে হবে। তাই শরীরের জলের ঘাটতি মেটাবে এই পানীয়গুলি খান-

ডাব
গরমকালে ডাবের জলের থেকে ভালো কিছু হয় না। ডাবের জল জলের ঘাটতি মেশানোর পাশাপাশি অনেক সমস্যার সমাধান করে। গরমকালে শরীরের ইলেকট্রোলাইটস এর জোগান দিতে ডাবের জল খুবই উপকারী। এছাড়া ডাবের জল ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

শসা
এই গরমে শরীর ভালো রাখতে চাইলে রোজ শসা খান। শসা দেহে ভালো পরিমাণে জলের জোগান দেয়। শসার মধ্যে রয়েছে ৯০ শতাংশ জল। এছাড়া ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে শসার মধ্যে। পাশাপাশি ত্বক আর চুলকে প্রাণবন্ত রাখতে শসা খুবই উপকারী।
আরও পড়ুন রোদে পোড়া ত্বকের দাগছোপ দূর করবে মধু

তরমুজ
তরমুজ শরীরকে ঠাণ্ডা রাখে। তরমুজে ক্যালসিয়াম ছাড়াও ৯৫ শতাংশ জল রয়েছে। আয়রন, ফসফরাস, ভিটামিন সি, সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ উপাদান থাকে তরমুজে। এছাড়াও তরমুজে লাইকোপিন পাওয়া যায়,যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এই ফল ব্যাপক সাহায্য করে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?