Home » নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল সনি, এক চার্জেই গান শুনুন ৫০ ঘন্টা!

নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল সনি, এক চার্জেই গান শুনুন ৫০ ঘন্টা!

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল : অবসর সময় হোক বা কোথাও ঘুরতে যাওয়ার সময়,বর্তমান সময়ে মানুষের নিত্য সঙ্গী হল হেডফোন। বিগত কয়েক বছর ধরে ইয়ারবাড থেকে শুরু করে ব্লুটুথ হেডফোনের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। আর এই চাহিদার বাজারে  জনপ্রিয়তার কথা মাথায় রেখে সনি তার নতুন হেডফোন WH-CH520 লঞ্চ করেছে। বিশেষ সাউন্ড এফেক্ট ও সিনেমাটিক সাউন্ড অভিজ্ঞতা করানোর জন্য তৈরি হয়েছে এই হেডফোনটি। শুধু তাই নয় এই ওয়্যারলেস হেডফোনটি ৫০ থেকে ৬০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে, যা হেডফোনটিকে অন্য রূপ দিয়েছে। এর দাম রাখা হয়েছে মাত্র ৪,৪৯০ টাকা।

অনেক সময় অনেক হেডফোনে কলিং-এর সুবিধা থাকলেও সাউন্ডের সমস্যা দেখা দেয়।  ফলে ভালোভাবে শব্দ শোনা যায়না। কিন্তু সনি WH-CH520 ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন (DSEE) ব্যবহার করেছে।  যার দ্বারা কলিংয়ের সময় কোনো রকম সমস্যা হবেনা বলে জানিয়েছে সনির কর্তৃপক্ষ। শুধু তাই নয় এই হেডফোনটির সাহায্যে নয়েস ক্যান্সেলেশন -এ ৩৫ ঘন্টা থেকে ৫০ ঘন্টা পর্যন্ত গান শুনতে পারা যাবে। যা এখনো পর্যন্ত অন্যান্য হেডফোনকে পিছনে ফেলে দেবে বলেই দাবি অনেকের। মাত্র ৩ মিনিট চার্জ দিলে ১ ঘন্টা ব্যাকআপ দেবে এই ওয়ারলেস হেডফোনটি।

আরও পড়ুন    নতুন ফোন লঞ্চ করল লাভা, দেখে নিন ফিচার!

এটিতে রয়েছে ডুয়াল কানেক্টিভিটি সিস্টেম। যার সাহায্যে ২ টি ডিভাইসের  সঙ্গে একটি  হেডফোন যুক্ত করা যাবে।  যখন যেই ডিভাইস থেকে ইচ্ছা গান শোনা থেকে শুরু করে কলিং সবই করা যাবে। এর পাশাপাশি এই হেডফোনটিতে আছে ৩৬০ ডিগ্রি অডিও রিয়ালিটি।  যাতে নরম প্যাড এর ব্যাবহার করা হয়েছে। যার ফলে কানে অনেকক্ষণ থাকলেও কোনো রকম সমস্যা হবে না। এছাড়া রয়েছে হেডফোন কানেক্ট অ্যাপের সঙ্গে একটি ইকুয়ালাইজার যার সাহায্যে নিজের মতো ইকিউ কাস্টোমাইজ করা যাবে। আর ওজনেও খুব হালকা এই হেডফোন। হেডফোনটি সোনির অফিসিয়াল সাইটে পাওয়া যাবে এছাড়াও অফলাইনে নিকটবর্তী যেকোন ইলেকট্রনিক স্টোর এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

About Post Author