Home » ত্বকে শিথিলতা দূর করতে ম্যাজিকের মত কাজ করবে ভেজিটেবল জুস

ত্বকে শিথিলতা দূর করতে ম্যাজিকের মত কাজ করবে ভেজিটেবল জুস

সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল: এখনকার দিনে বেশিরভাগ মহিলাদের বয়স ৪০ না পেরোতেই ত্বকে শিথিলতা-সহ ব্রণ,দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। যার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। বয়স ৪৫ পৌঁছনোর আগেই কপাল জুড়ে বলিরেখা দেখা দেয়। ত্বকের এই সমস্যা ঢাকতে পার্লারে গিয়ে অনেক কৌশল নিলেও তা সম্পূর্ণভাবে দূর করা যায় না। তাই ত্বক বিশেষজ্ঞরা বলেছেন,’আপনি যদি প্রতি দিনের খাবারে নজর দেন তাহলে এই সমস্যা অনেকটা দূর করা যেতে পারে।’ এক্ষেত্রে এমন কিছু খাবার রয়েছে, যা ত্বকের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। এই তালিকায় রয়েছে–


ভেজিটেবল জুস
বিভিন্ন সবজি থেকে তৈরি করা জুস আপনার ত্বকের পাশাপাশি চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রকৃতপক্ষে,এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। প্রতিদিন খালি পেটে এক গ্লাস সবজির রস খেলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে। পাশাপাশি সবজির জুস ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন    বাড়ছে আতঙ্ক, ১১ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ

আয়ুর্বেদ
সকালে খালি পেটে উষ্ণ গরম জল খুবই উপকারী।তবে আপনি যদি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চান তাহলে জোয়ানের জল,জিরে ভেজানো জল,মৌরি জল খেতে পারেন। এগুলি সঠিক হজমশক্তি বজায় রাখতে সাহায্য করে।পাশাপাশি শরীরে উপস্থিত টক্সিনকেও দূর করতে সাহায্য করে। প্রতিদিন ঘরোয়া জিনিস থেকে তৈরি এই ওষধি জল খেলে খুব তাড়াতাড়ি পার্থক্য দেখতে পাবেন।

বাদাম
স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এটি ত্বকের জন্যও খুব উপকারী। বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, যা ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর। খালি পেটে অল্প পরিমাণে বাদাম খেলে ত্বক নমনীয় হয় এবং বলিরেখার সমস্যাও কম হয়। এছাড়াও এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।

About Post Author