Home » সেভিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইউনাইটেডের

সেভিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ এপ্রিল: সেভিয়ার বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলেন অ্যান্টনি, অ্যান্টনি মার্শাল, জেডন স্যাঞ্চোরা। ম্যাচের ১৪ ও ২১ মিনিটে অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিতজারের জোড়া গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ২-০ গোলে এগিয়ে থেকেও দমে যায়নি ইউরোপা লিগের সব থেকে সফলতম ক্লাবটি।

একের পর এক আক্রমনে বেশ চাপে পরে যায় ইউনাইটেড। এই ম্যাচে গুরুতর চোট পেলেন দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার রাফায়েল ভ্যারান ও লিসান্দ্রো মার্টিনেজ। এরমধ্যে মার্টিনেজের চোটটি গুরুতর। ক্লাব সূত্রের খবর, একিলিসের চোটে পড়েছেন এই তিনি। ম্যাচের ৮৬ মিনিটে পান আর্জেন্টাইন ফুটবলার। তাঁকে মাঠ ছাড়তে হয়েছে সেভিয়ার দুই আর্জেন্টাইন সতীর্থের কাঁধে ও স্ট্রেচারে করে। এরপর বাকি সময়ে ১০ জনে খেলতে হয় ইউনাইটেডকে।

আরও পড়ুন   সতীর্থকে ঘুঁষি মেরে শাস্তির মুখে সাদিও মানে

৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমায় সেভিয়া। এরপর ম্যাচের সংযুক্তি সময়ে হ্যারি ম্যাগুয়ারের গোলে সমতা ফেরায় সেভিয়া। এদিন গোলের অসংখ্য সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল এরিক টেন হ্যাগের দলকে। কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে আগামী ২১ এপ্রিল মুখোমুখি হবে এই দুই দল। অপরদিকে চোটের জন্য আগেই আসন্ন কয়েকটি ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন মার্কাস রাশফোর্ড, লুক শ, আলেহান্দ্রো গারনাচো, স্কট ম্যাকটিমনে, ডনি ভ্যান ডে বিকের মত নির্ভরযোগ্য ফুটবলাররা। এবার এই দুই ফুটবলারের চোট যে বেশ বিপাকে ফেলবে ইউনাইটেড কোচকে তা আর বলার অপেক্ষা রাখে না।

About Post Author