স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ এপ্রিল: বেশ বিপাকে বায়ার্ন মিউনিখের সেনেগালিজ তারকা ফরওয়ার্ড সাদিও মানে। সতীর্থকে ঘুঁষি মারার অপরাধে মানেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারতে হয় বায়ার্নকে। এরপরই ড্রেসিং রুমে সতীর্থ জার্মান খেলোয়াড় লেরয় সানের সঙ্গে বিবাদে জড়ান সেনেগালের তারকা।

ঘটনার সূত্রপাত হয়েছিল ম্যাচ চলাকালীন। সূত্রের খবর, এই আফ্রিকান খেলোয়াড়ের উদ্দ্যেশ্যে বর্ণ বিদ্বেষ মূলক মন্তব্য করেন জার্মান ফুটবলারটি। আর এরই প্রতিবাদে সানের নাকে ঘুঁষি বসিয়ে দেন লিভারপুলের প্রাক্তন ফরওয়ার্ড। গোটা ঘটনায় বেশ উত্তপ্ত হয়ে ওঠে বায়ার্নের ড্রেসিং রুম। ঘটনাটি মোটেও ভালো চোখে নেয়নি বায়ার্ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।
Sadio Mané will not be part of the matchday squad against TSG Hoffenheim this weekend.
— FC Bayern Munich (@FCBayernEN) April 13, 2023
এই বিবৃতিতে লেখা হয়েছে ৩১ বছরের মানেকে হফম্যানের বিরুদ্ধে আগামী ম্যাচে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের পর তাঁর অপেশাদারী ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর পাশাপশি এই ফুটবলারকে আর্থিক জরিমানাও করা হয়েছে। যদিও নিজেদের অপেশাদারী আচরণের জন্য একে অপরের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন দুই অভিজ্ঞ ফুটবলার। তবে এতে চিড়ে ভেজেনি।
আরও পড়ুন সেভিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইউনাইটেডের

তবে, জার্মান সংবাদ সূত্রে খবর, শাস্তির ঘোষণা করার আগে এই দুই ফুটবলারের সঙ্গে আলাদা করে দীর্ঘক্ষণ আলোচনা করেন বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও ক্রীড়া পরিচালক হাসান সালিহামিজিচ। এমনকি এই ঘটনার জন্য পুরো দলের সামনে ক্ষমা চাইতে বলা হয়েছে এই ফুটবলারকে। যদিও এক পক্ষের সংবাদ সংস্থার দাবি, এখানেই থামতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আগামীদিনে মানের বায়ার্ন ক্যারিয়ারে কি প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার