Home » তীব্র গরমে সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যাবহার করুন প্রাকৃতিক উপাদান

তীব্র গরমে সানস্ক্রিনের বিকল্প হিসেবে ব্যাবহার করুন প্রাকৃতিক উপাদান

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল: তীব্র গরমে কাজের প্রয়োজনে বাইরে কমবেশি সবাইকেই যেতে হয়। আর সেই কারণেই ত্বকে দেখা দেয় দাগছোপ, ব্রণর মতো সমস্যা। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে গরমে ভরসা রাখতে পারেন সানস্ক্রিনের ওপর। এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন কিছু প্রাকৃতিক উপাদানে। চলুন জেনে নেওয়া যাক সানস্ক্রিনের বিকল্প হিসেবে কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন-


টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল সানস্ক্রিন হিসেবে খুব ভালো কাজ করে।টি ট্রি অয়েলে রয়েছে আ্যন্টিসেপটিক।যার কারণে এটি ত্বকের দাগ,চুলকানি,ব্রণ এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
আমন্ড অয়েল
আমন্ড অয়েল সূর্যের ইউ ভি রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করতে সাহায্য করবে।সানস্ক্রিন না থাকলে আমন্ড অয়েল ত্বকে লাগিয়ে বাইরে বের হতে পারেন।আমন্ড অয়েলে রয়েছে কোলাজেন যা ত্বকের বলিরেখা দূর করতে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।

আরও পড়ুন   ৪০ ডিগ্রির ঘরে পারদ, জারি তাপপ্রবাহের সতর্কতা!


তিলের তেল
তিলের তেল আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে।প্রখর রোদে বাইরে বের হওয়ার আগে এই তেল সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন।এতে রয়েছে ভিটামিন-ই,যা আপনাকে ক্ষতিকর UV রশ্মি থেকে রক্ষা করবে।পাশাপাশি আপনার ত্বককে দূষিত বাতাস থেকেও রক্ষা করবে তিলের তেল।

About Post Author