Home » তীব্র গরমে কীভাবে বুঝবেন স্ট্রোকের লক্ষণ

তীব্র গরমে কীভাবে বুঝবেন স্ট্রোকের লক্ষণ

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল: তীব্র গরমেও রেহাই নেই মানুষের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মানুষের ব্যস্ততা। অসম্ভব কাজের চাপ ও বাস্তবের এই ইঁদুর দৌড়ে শরীরের খেয়াল আর রাখা হয় কই? সমস্যা জমতে জমতে কখন যে রোগের পাহাড় তৈরি হয়ে যায়, তা এখন আর টেরই পাওয়া যায় না। যার কারণে স্ট্রোকের মতো বিপজ্জনক সমস্যা দেখা দেয়। যা এখন বয়সের তোয়াক্কাও করে না। বর্তমানে ২৫ বছরের যুবতী কিংবা যুবককেও স্ট্রোকে কাবু করে দিতে পারে। কীভাবে বুঝবে স্ট্রোকের লক্ষন? আসুন জেনে নেওয়া যাক-

মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া— সাধারণত এই দুই অবস্থাকে স্ট্রোকের আওতায় ফেলা হয়। শুরুতেই যদি এই সমস্যার লক্ষণগুলি চিহ্নিত করা সম্ভব হয় চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়।

জেনে নিন কেমন এই লক্ষণ?

স্ট্রোকের প্রভাবে শরীরের একাংশ দুর্বল হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অঙ্গ-প্রতঙ্গ অসাড় হতে থাকে।
স্ট্রোক হলে তার প্রভাবে কথা জড়িয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পায়ের জোর কমতে থাকে।
ভারসাম্যের সমস্যা হতে পারে। এর প্রভাবে হাঁটা-চলায় সমস্যা হতে পারে। এই সময় পড়ে যাওয়ার ফল আরও খারাপ হতে পারে।
স্ট্রোকের প্রভাবে অসম্ভব মাথা যন্ত্রণা হতে পারে।
অনেক সময় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। সামনের সবকিছু যেন আবছা দেখতে লাগে।

আরও পড়ুন    ৪০ ডিগ্রির ঘরে পারদ, জারি তাপপ্রবাহের সতর্কতা!

এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা শুরু করতে যেন দেরি না হয়! তাহলে মারাত্মক বিপদ হতে পারে। তাই আগেই সতর্ক হওয়া প্রয়োজন। সেই সঙ্গে শরীরের খেয়ালও রাখতে হবে। কারণ অনিয়মিত জীবনযাপন, বাড়তি ওজন ও রক্তচাপ স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর যেকোনও বয়সেই এই সমস্যা হতে পারে।

About Post Author