সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল: অতিরিক্ত পরিমাণে খরচ এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে এবার সস্তার ১ জিবি ডেটা প্ল্যানের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। এবার থেকে ২৯৯ টাকারও কমে আপনি পেয়ে যাবেন ১ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত আরও আনলিমিটেড ডেটা অফার। সেইসঙ্গে আপনার ৪জি ফোন থাকলে পেয়ে যাবেন ৪জি প্রিপেড ডেটা ভাউচার। তবে আপনি যদি ২৫০ টাকার কমে রিচার্জ প্ল্যান চান,সেক্ষেত্রে ২০৯ টাকা এবং ২৩৯ টাকার প্ল্যান কাজে আসতে পারে। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। এক নজরে দেখে নিন এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলো-

২০৯ টাকার রিচার্জ প্ল্যান
২০৯ টাকার প্ল্যানটিতে আপনি প্রতিদিন ১ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে উইঙ্ক মিউজিক এবং হেলো টিউনের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএসও পাবেন। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২১ দিন।

২৩৯ টাকার রিচার্জ প্ল্যান
২৩৯ টাকার প্ল্যানটিতে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা পেয়ে যাবেন। সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধাও পাবেন। এই প্ল্যানে অতিরিক্ত ৫ জিবি ডেটাও পেয়ে যাবেন। এই প্ল্যানে উইঙ্ক মিউজিক এবং হেলো টিউনের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন।
আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব

২৬৫ টাকার রিচার্জ প্ল্যান
২৬৫ টাকার প্ল্যানটিতে আপনি প্রতিদিন ১ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে উইঙ্ক মিউজিক এবং হেলো টিউনের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএসও পাবেন। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে অতিরিক্ত ৫ জিবি ডেটাও পেয়ে যাবেন।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার