Home » ঘরোয়া স্বাদ পেতে এভাবে বানিয়ে ফেলুন চিকেন রোল

ঘরোয়া স্বাদ পেতে এভাবে বানিয়ে ফেলুন চিকেন রোল

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে একদমই ভালো লাগেনা। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ক্রিস্পি চিকেন রোল। চিকেন খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন-৫০০ গ্রাম
আলু সিদ্ধ-১টি
আদা বাটা- ১/২ চা চামচ
লবণ স্বাদ মত
ছোট কুচি করে কাটা পেঁয়াজ-১ টি
গরম মশলার গুঁড়ো -১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১/২ চা চামচ
জিরে গুঁড়ো-১/২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১/২ চা চামচ

আরও পড়ুন    সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন ক্রাঞ্চি পনির পাফ


ম্যাগি মশলা-২ প্যাকেট
রসুন বাটা -১ চা চামচ
ময়দা-৩ কাপ
হলুদ গুঁড়ো-১/৫ চা চামচ
ডিম-১ টি
চালের গুঁড়ো-২ কাপ
ধনেপাতা কুচি-১/২ কাপ
সাদা তেল-পরিমাণ মত

রন্ধন পদ্ধতি
প্রথমেই চিকেন কুচি কুচি করে কেটে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো হালকা ভেজে, রসুন,আদা,লবণ,হলুদ জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে আলু ও চিকেনের মাখা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। আধঘণ্টা পর একটি পাত্রে ১ কাপ মত ময়দা,ডিম,লবণ,ম্যাগি মশলা দিয়ে সামান্য জল দিয়ে গুলে রাখতে হবে। এবার বাকি ময়দাটা ময়াম দিয়ে লেচি কেটে পাতলা পাতলা করে বেলে তার মধ্যে আগে থেকে করে রাখা চিকেনের পুর ঢুকিয়ে রোল করে নিতে হবে। এবার ময়দা ও ডিমের গোলায় ডুবিয়ে রোল গুলি সাদা তেলে ভেজে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি চিকেন রোল।

About Post Author