স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ এপ্রিল: আইপিএলে একপেশে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল চেন্নাই সুপার কিংস। প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার ২ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ৩ উইকেট নিয়ে এদিন ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।চিপকে অব্যাহত হলুদ ঝড়। চলতি আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে ধোনিদের খেলা দেখার জন্য এদিনও চিপকে ভিড় জমান হাজার হাজার চেন্নাই সমর্থক।

ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের কিছু সিদ্ধান্তই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। এখনও যে ক্রিকেট মস্তিষ্কের লড়াইয়ে বিপক্ষকে বেগ দিতে পারেন প্রমাণ করলেন মাহি। দুই ওপেনার হ্যারি ব্রুক ও অভিষেক শর্মার দাপটে ম্যাচের শুরুটা ছিল হায়দরাবাদের পক্ষে। পঞ্চম ওভারে ব্রুককে ফিরিয়ে হায়দরাবাদ শিবিরে প্রথম ধাক্কা দেন আকাশ সিং। ১৩ বলে ১৮ রান করেন এই ব্রিটিশ ওপেনার। অভিষেক করেন ২৬ বলে ৩৪ রান।
আরও পড়ুন স্বপ্ন বাস্তবের আকাশ ছুঁয়েছিল ডলি রায়ের ভাবনায়

অভিষেককে ফেরান রবীন্দ্র জাদেজা। এদিন বেশ কয়েক ওভার পর জাদেজাকে বোলিং আক্রমণে আনেন মাহি। সিএসকে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিজ্ঞ এই বাঁ হাতি স্পিনার। একদিকে সানরাইজার্সের ইনিংস শ্লথ হয়ে যায়, অপরিদকে নিয়ম করে উইকেট হারাতে থাকে আইডেন মার্করামের দল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তুলতে পারে হায়দরাবাদ। ৪ ওভার হাত ঘুরিয়া ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দেন জাদেজা। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বিশেষ বেগ পেতে হয়নি চেন্নাইকে। চেন্নাইয়ের হয়ে আক্রমণাত্মক শুরুর করেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোওয়াড ও ডেভন কনওয়ে। ১১ ওভারে ৮৭ রানের জুটি চেন্নাইকে জয়ের ভিতটা গড়ে দিয়েছিল।

আরও পড়ুন কেন বিরাটের সঙ্গে করমর্দন করেননি সৌরভ? প্রকাশ্যে আসল কারণ
ঋতুরাজ ৩০ বলে ৩৫ রান করে রানআউট হয়ে ডাগআউটে ফেরেন। এরপর বাকি কাজটা সম্পন্ন করেন ডেভন কনওয়ে। মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করেন কনওয়ে। এনিয়ে চলতি আইপিএলে অর্ধশতরানের হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন কনওয়ের। কনওয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ পকেটে পোড়েন ধোনিরা। ব্যাটিংয়ের পাশাপাশি এদিন বোলিংয়েও দাগ কাটতে ব্যর্থ সানরাইজার্সের বোলাররা। হায়দরাবাদের হয়ে দুটি উইকেট নেন মায়াঙ্ক মার্কণ্ডে। চিপকে চেন্নাই সুপার কিংসকে কখনও হারাতে পারেনি সানরাইজার্স। এ বারও সেই পরিসংখ্যান অটুট থাকল। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৪ টি জিতে লিগ তালিকার ৩ নম্বরে উঠে এল চেন্নাই। অপরদিকে ম্যাচ হেরে নবম স্থানে নেমে গেলেন মার্করামরা। আগামী রবিবার ইডেনে কলকাতার বিরুদ্ধে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই চিপক ছাড়ল সিএসকে ব্রিগেড।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?