Home » কেন বিরাটের সঙ্গে করমর্দন করেননি সৌরভ? প্রকাশ্যে আসল কারণ

কেন বিরাটের সঙ্গে করমর্দন করেননি সৌরভ? প্রকাশ্যে আসল কারণ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: শেষ হইয়াও হইল না শেষ! ভারতীয় ক্রিকেটের দুই  কিংবদন্তি বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব এখন সর্বজনবিদিত। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর দিল্লি ক্যাপিটালের ম্যাচে সেই দ্বন্দ্ব ফের নতুন মাত্রা পেয়েছে। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে এটাই আইপিএলের পরিচিত ছবি। কিন্তু ওই ম্যাচে মুখোমুখি হয়েও একে অপরকে সুকৌশলে এড়িয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান দুই মহারথী।

আরও পড়ুন  ইউরোপায় পর্যদুস্ত ইউনাইটেড আরও একটা সেমি ফাইনালে সেভিয়া

ওই ম্যাচে বিরাটের ব্যাঙ্গালোর জয় পায়। সেদিন দিল্লির ডাগআউটের সামনে ফিল্ডিং করছিলেন কোহলি। দিল্লির ব্যাটার অমন খানের ক্যাচও ধরেন তিনি। এরপর উষ্ণ দৃষ্টিতে তাকান দিল্লি ডাগআউটের দিকে। নিশানায় যে দিল্লির ক্যাপিটালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়ই, বুঝতে আর বাকি থাকেনা ক্রিকেট ফ্যানদের। এবার সেদিনের সেই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অজি ক্রিকেটার শেন ওয়াটসন। ঘটোক্রমে যিনি আবার দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ। গোটা ঘটনাটি খুব সামনে থেকে দেখেছিলেন তিনি। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ওয়াটসন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় রটানো গুজব নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটা নিশ্চিত সেদিন বিরাটের প্রচণ্ড উত্তপ্ত ছিল। বিরোধী দৃষ্টিকোণ থেকে, এটির প্রয়োজনও রয়েছে। আর বিরাট যখন আগ্রাসী হয়, তখনই সে তার সেরাটা ফিরে পায়।bতবে সেদিনের আগ্রাসনের সঠিক কারণ আমার জানা নেই।”

প্রসঙ্গত, বিরাট সৌরভ দ্বন্দ্বের সূত্রপাত ২০২১ সালে।  বিসিসিআইয়ের সভাপতি তখন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে ভারত অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে সড়িয়ে দেওয়া হয়। এরপর বিরাট টেস্ট ও টি ২০ ক্রিকেটের অধিনায়কত্বও ছেড়ে দেন। সৌরভের দাবি ছিল তিনি কোহলিকে টি ২০ ও টেস্টে অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। যদিও সৌরভের দাবিকে উড়িয়ে দেন বিরাট। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের দুই মহারথী জড়িয়ে পড়েন ঠান্ডা লড়াইয়ে।

About Post Author