সময় কলকাতা ডেস্ক,২৩ এপ্রিল : সল্টলেকের ফাল্গুনী বাজার লাগোয়া বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বহু ঝুপড়ি । রবিবার সন্ধ্যে সাতটার সামান্য পরে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন। তবুও রাত দশটার সময় পর্যন্ত আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও দমকলমন্ত্রী সুজিত বসু।হতাহতের খবর নেই। গভীর রাতেও সক্রিয় আছেন দমকল বিভাগ। নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে।

আরও পড়ুন : মেক্সিকোর শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩৯
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুন লাগে। স্থানীয়রা অন্তত সেরকমই দাবি করছেন।আগুনের প্রাবল্যে ফাল্গুনী বাজার লাগোয়া ঝুপড়ির দশটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় একশোটি বাড়ি রয়েছে এই ঝুপড়িতে যেখানে বাস করতেন প্রায় শপাঁচেক বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন অগ্নিকাণ্ডের পরে ঝুপড়ির মধ্যে একাধিক সিলিন্ডার আগুনের সংস্পর্শে আসায় আবার বিস্ফোরণ হয়। লাগোয়া আবাসনেও অল্পবিস্তর ক্ষতি হয়েছে। তবে বস্তির ঝুপড়ির অবস্থা খুবই করুণ। বিধ্বংসী আগুন কার্যত গ্রাস করেছে বস্তিটিকে।।
আরও পড়ুন : মহেশতলায় বাড়িতে আগুন, মা ও দুই সন্তানের মৃত্যু


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন