সময় কলকাতা ডেস্ক: রাতে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও দুই সন্তানের। শনিবার রাতে মহেশতলা থানার আকড়া কৃষ্ণপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।স্থানীত বাসিন্দারা দমকলকে খবর দিলে দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর লকাজ শুরু করে। তবে তার আগেই মা সোমা মণ্ডল (৪০) এবং দুই সন্তান, রাহুল মণ্ডল (১০) ও সাহেব মণ্ডলের (১২) মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আকড়া কৃষ্ণনগর পূর্ব পাড়াতে রাতে হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পাশের আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। ওই বাড়িগুলি থেকে পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারার পরেই কোনও করমে বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। তবে একটি ঘরের ভেতর থেকে তালা দেওয়া থাকায় প্রতিবেশীরা চেষ্টা করেও তাদের বের করেত পারেন নি। ফলে ঘরের মধ্যেই আগুনে পুড়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নেভানোর পর ভাড়া বাড়ির পাঁচিল ভেঙে দেহগুলি উদ্ধার করে। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সহ পুলিশের অনান্য আধিকারিকরা ঘটনাস্থলে হাজির হন।স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হলেও স্বামী অক্ষত থাকা নিয়ে রহস্য দানা বাঁধছে।তাই আগুন লাগার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামীকে আটক করে মহেশতলা থানার পুলিশ। কি কারণে আগুন লাগল পুলিশ তা তদন্ত করে দেখছে।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু