স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ এপ্রিল: টানা দ্বিতীয়বারের জন্য আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। জুন মাসের ৭ থেকে ১১ তারিখ ইংল্যান্ডের ওভালে আয়োজিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গত বছর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত, বিরাটরা। মঙ্গলবার সেই টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে।
???? NEWS ????#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
Details ???? #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
— BCCI (@BCCI) April 25, 2023
মোট পনেরো সদস্যের একটি দল নির্বাচন করা হয়েছে। এই এক ম্যাচের টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভা শুভমন গিলকে। ব্যাক আপ ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন কেএল রাহুল। জাতীয় দলের হয়ে টানা ব্যর্থ হলেও কেএল রাহুলের প্রতি আস্থা রেখেছেন নির্বাচকরা। এক্ষেত্রে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষক হিসেবে রাহুলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন নির্বাচকরা। তবে ক্রিকেট প্রেমীদের নজর ছিল সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ঋষভ পন্থের বদলি উইকেট রক্ষক হিসেবে কে পাবেন ইংল্যান্ডের প্লেনের টিকিট? এদিন দল নির্বাচনের পর দেখা গেল ঋষভের বদলি হিসেবে নির্বাচকরা বেছে নিলেন কে এস ভরতকে। আরও একবার ব্রাত্যই রয়ে গেলেন বাংলার ঋদ্ধিমান সাহা। চলতি আইপিএলে গুজরাটের হয়ে দুরন্ত ফর্মে থাকা ঋদ্ধির বদলে অনভিজ্ঞ ভরতের নির্বাচন নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন বিরাটের নেতৃত্বে ফের জয় লিগ শীর্ষে থাকা রাজস্থানকে উড়িয়ে দিল ব্যাঙ্গালোর

এছাড়াও দলে রয়েছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট ও উমেশ যাদব। যদিও ১৫ সদস্যের দলে ডাক পাননি হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহালের মত ভারতের অভিজ্ঞ তারকা ক্রিকেটাররা। এই ১৫ সদস্যের দলে চমক হিসেবে রয়েছেন চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা অজিঙ্ক রাহানে। গত বছরের জানুয়ারি মাসে শেষবারের জন্য জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন রাহানে। তারপর থেকে একের পর এক সিরিজে ব্রাত্যই রাখা হয় এই অভিজ্ঞ ব্যাটারকে। আর এবার তিনি সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট অনুরাগীদের একাংশ। রাহানে দলের সঙ্গে থাকায় দলের ব্যাটিং অর্ডার আরও মজবুত হবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এখন এই ম্যাচে তিনি জাতীয় দলের প্রথম একাদশে প্রত্যাবর্তন করতে পারেন কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার