স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ এপ্রিল: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে এবার আসছেন বলিউডের ভাইজান সলমন খান। আগামী ১৩ ই মে ‘দাবাং, দ্য ট্যুর — রিলোডেড’ এর অনুষ্ঠানে লাল হলুদ ক্লাব তাঁবুতে আসবেন সলমন। ইতিমধ্যে সালমন খানের টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু পরিদর্শনে করে গিয়েছে। প্রথমবারের পরিদর্শনে ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামো দেখে খুশি তাঁরা। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে দ্বিতীয় বারের জন্য পরিদর্শনে আসবেন তাঁরা। তারপরই শুরু হবে মঞ্চ বাঁধার কাজ।

বলিউডের সুপারস্টার সলমন খান ছাড়াও, এই শো’য়ে মঞ্চ মাতাতে দেখা যাবে পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, আয়ুশ শর্মা, গুরু রানধাওয়া, প্রভু দেবার মত বলিউড সিনেমা জগতের নক্ষত্রদের। মূল অনুষ্ঠানের আগে মঞ্চে একদিন রিহার্সালও করবেন তাঁরা। গোটা শো-টি আয়োজনের দায়িত্বে রয়েছে হোয়াটস দ্য নেম নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সলমন শো-য়ের জন্য কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। একমাত্র ক্লাবের টিকিট দেখিয়েই আপনি ক্লাব তাঁবুর চৌহদ্দিতে প্রবেশ করতে পারবেন।এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঠাসা কর্মসূচিতে তিনি উপস্থিত হতে না পারলেও রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে ক্লাবকে।

আরও পড়ুন বিরাটের নেতৃত্বে ফের জয় লিগ শীর্ষে থাকা রাজস্থানকে উড়িয়ে দিল ব্যাঙ্গালোর
এই মেগা শো’য়ের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টিকিটের চাহিদা। নিজের প্রিয় ক্লাবে প্রিয় তারকার উপস্থিতির সাক্ষী থাকতে চাইছে ইস্টবেঙ্গল সমর্থকরা। এই স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী হতে চাইলে গ্যাঁট থেকে কত খসাতে হবে? মধ্যবিত্তের কথা মাথায় রেখে এই শোয়ের জন্য ন্যূনতম টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা। আর হ্যান্ডসেকিং দূরত্ব থেকে ভাইজানকে দেখতে হলে খরচ করতে হবে ২৫০০০ টাকা।

তবে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের জন্য থাকছে চমক। সদস্য কার্ড দেখিয়ে টিকিট সংগ্রহ করলে মিলবে ২৫ শতাংশ ছাড়। অর্থাৎ পরিচিত ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যকে অনুরোধ করেও আপনি সস্তায় টিকিট সংগ্রহ করতে পারবেন। মনে করা হচ্ছে, এই মেগা নাইট উপলক্ষ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম হতে পারে ইস্টবেঙ্গল তাঁবুতে। ক্লাব তাঁবুর পাশাপাশি শিলিগুড়ি ও আসানসোল শহরে আলাদা করে কিয়স্কের ব্যবস্থা থাকছে।


More Stories
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে