সময় কলকাতা ডেস্ক,২৬ এপ্রিল: আর্সেনালের আজ অগ্নিপরীক্ষা। ম্যানচেষ্টার সিটির বিরুদ্ধে কার্যত খেতাবী লড়াইয়ে মুখোমুখি তারা। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর কিছু জিততে পারলেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জয়ের খুব কাছে পৌঁছে যাবে আর্সেনাল। হেরে গেলে সমূহ বিপদ। কারণ দু ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে ম্যান সিটি। আর্সেনালের নতুন ফুটবল ঘরানার প্রবর্তক মিকেল আর্তেতার সঙ্গে মস্তিষ্কের লড়াই সিটি কোচ পেপ গুয়ারদিওলার।

যদিও নিকেল আর্ততা মনে করেন না এই ম্যাচেই চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। পেপ আবার মনে করছেন এই ম্যাচই চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হওয়ার ম্যাচ। ৩২ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট পাওয়া নিকেল আরতেতা হয়তো মাঠের বাইরে থেকে একদিকে চাপে রাখছেন সিটি কোচকে অন্যদিকে নিজেদের শিবিরের ফুটবলারদের। কারণ এই না ছেড়ে গেলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা ম্যানসিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে দু পয়েন্টে। ম্যানসিটির হাতে থাকবে বাড়তি দুটি ম্যাচ। ফলে মিকেল যাই বলুন এই ম্যাচের গুরুত্ব এবারের চ্যাম্পিয়নশিপে অপরিসীম।
আরও পড়ুন কালিয়াগঞ্জ কাণ্ডে ডিজি ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের

এই ম্যাচ ড্র রাখতে পারলেও আখেরে লাভ আর্সেনালের। তবে পেপ বুধবার ইতিহাস স্টেডিয়ামে আরসেনালের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে জানিয়েছেন এই ম্যাচকে ফাইনাল ম্যাচ বলে ধরে নিয়েই তিনি এগোচ্ছেন। কারণ পেপ জানেন এই ম্যাচ হেরে গেলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরে আসা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে ম্যানসিটির কাছে। কারণ ব্যবধানটা বেড়ে পৌঁছে যাবে ৮ পয়েন্টে তবে ঘরের মাঠ ম্যানচেস্টার সিটির কাছে কাছে অত্যন্ত পয়মন্ত। গত ৮ বছরে আর্সেনালের কাছে ইতিহাদের মাঠে তারা পরাজিত হয়নি। তবে এবার যে জিততেই হবে ম্যান সিটিকে।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার