স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ এপ্রিল: টসে জিতলে কি হবে, আমেদাবাদ বিশ্রী হারের মুখোমুখি হতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে। ৫৫ রানের বড় ব্যবধানে তাদের হারিয়ে দিল গুজরাট টাইটান্স। অথচ ম্যাচের শুরুতে গুজরাটের অবস্থা বিশেষ ভালো ছিল না। টসে জিতে গুজরাটকে আগে ব্যাট করতে পাঠায় মুম্বাই। ঝকঝকে ৫৪ রানের ইনিংস উপহার দেন শুভমান গিল। এদিন দুদলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানও তাঁর। শুভমান গিল রান পেলেও,গত ম্যাচের সফল দুই ব্যাটসম্যান ঋদ্ধিমান ও হার্দিক ব্যর্থ হন।

গুজরাট ইনিংসের ১৩ তম ওভারে যখন বিজয় শংকর আউট হয়ে ফিরছেন, তখন স্কোরবোর্ডে মোটে ১০১ রান। ক্রিজে সদ্য এসেছেন অভিনব মনোহর। আর এখান থেকেই ম্যাচে ফিরতে শুরু করে গুজরাট। ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে দ্রুত ৭১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। অভিনবের ২১ বলে ৪২ রান ছিল এ ম্যাচের টার্নিং পয়েন্ট। গুজরাট ইনিংসের শেষ কয়েকটি বলে ছিল রাহুল তেউটিয়ার ঝড়। ৫ বলে ২০ রান করেন তেউটিয়া। নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ২০৭ রান তোলে গুজরাট।

আরও পড়ুন কলকাতার বিরুদ্ধে বদলা কি নিতে পারবে ব্যাঙ্গালোর?
প্রত্যুত্তর দিতে নেমে শুরু থেকে এক মুহূর্তের জন্য মোটেই স্বস্তিতে ছিল না মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে দুই পেসার শামি ও হার্দিক এবং পরের দিকে রশিদ ও নুরের স্পিনের জোড়া ফলার সামনে নাজেহাল দেখায় মুম্বাইকে। কিছুটা চেষ্টা করছিলেন ক্যামেরুন গ্রিন। কিন্তু রানের গতি কখনোই দ্রুত করা যায়নি। ফলে চাপে পড়ে যায় মুম্বাই। একের পর এক উইকেট পড়তে থাকে। শেষের দিকে মুম্বাই দলের স্কোর কিছুটা ভদ্রস্থ হয় নেহাল ওয়াধেরার ২১ বলে করা ৪০ রানের সৌজন্যে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অভিনব মনোহর।।


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?