সময় কলকাতা ডেস্ক,২৬ এপ্রিল: তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। এইসময় একটু বেলের শরবতে যেন প্রাণ জুড়িয়ে যায়। গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে বেলের শরবতের জুড়ি নেই। কিন্তু শুধু পেট ঠাণ্ডা নয়, বেলের রয়েছে আরও নানা রকম স্বাস্থ্য গুণাগুণও। প্রচন্ড গরমে শরীর ও মন উভয়ই ঠান্ডা রাখতে পান করতে পারেন এক গ্লাস বেলের শরবত। এই গরমে প্রতিদিনের শারীরিক পরিশ্রেমের ধকল দূর সহ দেহকে প্রাণবন্ত রাখতে একগ্লাস বেলের শরবত পান করুন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
বেল রক্তকে পরিষ্কার রাখা ছাড়াও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে খুব সাহায্য করে। এই ফলটি খেলে শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখতেও ভুমিকা রাখে। বেলে রয়েছে ভিটামিন সি,যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও গ্রীষ্মকালে অনেক সময় অনেক ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এসব ছোঁয়াচে রোগ দূর করতে বেলের ভুমিকা অনস্বীকার্য।
আরও পড়ুন কার্লেস কুয়াদ্রাত কি ইস্টবেঙ্গলের সুদিন ফেরাবেন?

কিডনি সুস্থ রাখতে
কিডনি ভালো রাখতে বেলের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। বেলে আছে এমন কিছু উপকারী উপাদান যা কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ফলে দেহ বিভিন্ন প্রকার অসুখ থেকে কিডনিকে মুক্ত থাকে।

হজম শক্তি বৃদ্ধি করতে
গরমকালে প্রায়ই বদহজম, গ্যাস, অম্বল, পেট ব্যাথা এসব সমস্যা লেগেই থাকে। এসব সমস্যা থেকে রেহাই পেতে বেলের সরবত খুবই কাজের। বেল খেলে তা খাবার হজম হতে সাহায্য করে। এছাড়া বেল পেট ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। তাই গরমের সময় রোজ বেলের সরবত খেলে এসব সমস্যা থেকে সহজেই বেঁচে থাকা যায়।

কোষ্ঠকাঠিন্য দূর করতে
যারা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন তাদের জন্য পাকা বেলের সরবত খুব উপকারি। বেল যেহেতু খাবার হজমে সাহায্য করে তাই দেহে কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা বাসা বাঁধতে পারেনা। কেউ যদি নিয়মিত বেলের সরবত খান তাহলে দু তিন মাসের মধ্যেই তার কোষ্ঠকাঠিন্যর এই সমস্যা আর থাকবেনা। আর কোষ্ঠকাঠিন্যর জন্য যে পেট ব্যাথা হয় তাও রোধ করে এই বেল। এছাড়াও কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগ সারাতেও অনেক কাজ করে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু