স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ এপ্রিল: ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাটিতে এবার আইপিএলে প্রথম সাক্ষাতে ব্যাঙ্গালোর কে ৮১ রানের বিরাট ব্যবধানে হারালেও কলকাতা ইতিমধ্যেই বেশ ব্যাকফুটে। তারা টানা চারটি ম্যাচ হেরেছে। সবচেয়ে বড় কথা ব্যাটিংয়ে অভিজ্ঞতা ও ধারাবাহিকতার অভাবে ভুগছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং রানের মধ্যে রয়েছেন। অন্যদের মধ্যে মাঝেমধ্যে নীতিশ রানা বা ভেঙ্কটেশ আইয়ার রান পেলেও ধারাবাহিকতার কোথাও যেন খামতি রয়েছে।

আন্দ্রে রাসেল বা সুনীল নারিন দুই ক্যারিবিয়ানই এবার সেরা ফর্মের ধারে কাছে নেই। নারিন দুর্দান্ত না হয়ে ওঠায় বোলিং বিভাগেও অবস্থা করুণ।স্পিন বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী একমাত্র প্রতিটি ম্যাচে ভালো বল করে চলেছেন।পাশাপাশি এখনও নতুন বলে কোন পেস বোলাররা lবল করবেন তাই ঠিক করে উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

দুই কিউই বোলার লোকি ফার্গুসন বা সাউদি নিদারুণভাবে ব্যর্থ। নিয়মিতভাবে খেলানো হচ্ছেনা শারদুল ঠাকুরকে। যদিও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া লর্ড ঠাকুর বুধবার দলে থাকতেই পারেন। তবে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে উইকেট রক্ষক ব্যাটসম্যানের। গত তিনটি ম্যাচে তিনজন উইকেট কিপারকে খেলিয়েও খেই পাচ্ছেন না চন্দ্রকান্ত পন্ডিত। আফগানিস্তান বাংলাদেশ ভারত-তিন দেশের তিন উইকেটকিপার ওপেনারের অবস্থা করুণা উদ্রেককারী।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের হটসিটে সুনীলদের প্রাক্তন হেডস্যার

ইডেনে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রান পাওয়ার পর থেকেই ক্রমাগত ব্যর্থ আফগানিস্তানের গুরবাজ। লিটন ব্যাট হাতে এবং গ্লোভস হাতে ডুবিয়েছেন দলকে। বাধ্য হয়ে জগদিশন কে দিয়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারছেন না গুরবাজ, লিটন দাস বা জগদিশন। তবে একটাই ভরসার কথা কলকাতা নাইট রাইটারসের শেষ রিক্রুট গত ম্যাচে জেসন রয় চমৎকার ব্যাট করেছেন। অন্যদিকে,রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে বিরাট কোহলি বা কার্তিকের অভিজ্ঞ প্লেয়ার থাকলেও অধিনায়ক দুপ্লেসি এবার সেরা ফর্মে। দুপ্লেসি ছাড়াও ব্যাটে ম্যাক্সওয়েল এবং বোলিং বিভাগে সিরাজ এবং ডেভিড উইলি যে ফর্মে রয়েছেন তাতে কলকাতার জয়ের রাস্তায় ফেরার কাজটা খুব একটা সহজ হবে না বলাইবাহুল্য।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়