সময় কলকাতা ডেস্ক, ২৭এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কালিয়াগঞ্জ নিয়ে একাধিক ভুয়ো তথ্যও ছড়িয়ে পড়ছে। কার্যত সেকারণেই এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। কোনভাবেই যাতে ভুয়ো খবর আর ছড়িয়ে না পড়ে, তাই কালিয়াগঞ্জের কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, বুধবারই কালিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতা কিশোরীর পরিবার। বুধবার সিবিআই তদন্ত চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে হাজির হয়েছিলেন নাবালিকার বাবা। সেই ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বাড়ির কাছে একটি পুকুর পাড় থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ,তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে কিশোরীর মৃতদেহ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় তেতে ওঠে কালিয়াগঞ্জ। দফায় দফায় চলে পথ অবরোধ। অশান্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর জাতীয় সড়ক। জনতার রোষের মুখে পড়েন পুলিশকর্মীরা। বেপরোয়া ইটবৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। তুঙ্গে ওঠে কেন্দ্র-রাজ্য তরজাও।
আরও পড়ুন কালিয়াগঞ্জ কাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি

মঙ্গলবারই কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেয় আদিবাসী সংগঠন। সবমিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় কালিয়াগঞ্জে। কয়েকঘন্টা কাটতে না কাটতেই পুলিশকে মারধরের ছবি ভাইরাল। প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ। লোকের বাড়িতে খাটের তলায় ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টার সেই ছবি প্রকাশ্যে এসেছে। খাটের নীচে আশ্রয় নিলেও লাভ হয়নি। সেখান থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মার উন্মত্ত জনতার। মুখ থেকে ঝরছে রক্ত। এরপরে হাতজোড় করে প্রাণভিক্ষা পুলিশের। কালিয়াগঞ্জে পুলিশকে মারধরের ভয়ঙ্কর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কালিয়াগঞ্জ কাণ্ডে আগেই সিবিআই তদন্ত চেয়ে এবং নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। পাশাপাশি ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্যেও আবেদন জানিয়েছিলেন মামালকারীর আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি জরুরি শুনানির আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয়। আগামী সোমবার মামলার শুনানি হবে।

এদিকে,কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর কাটছাঁট করে ফিরছেন কলকাতায়। তবে দিল্লিতে বসেই ডিজি ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ। মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এদিকে পুলিশের দাবি, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে নাবালিকা। ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে বিষপান। অভিযুক্তের কঠোরতম শাস্তি ও এসপির পদত্যাগের দাবিতে লাগাতার এসপি অফিস ঘেরাও করে এবিভিপি, বিজেপি। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেয় আদিবাসী সংগঠন। সবমিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে। গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর,ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি সফর সংক্ষিপ্ত করে দ্রুত কলকাতা ফেরার। রিপোর্ট তলবও করেছেন তিনি।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান