সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল: সপ্তাহান্তে যানজটের আশঙ্কা থেকে মুক্তি। আপাতত শনি এবং রবিবার রাতে বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,শনি এবং রবিবার রাতে যান চলাচল বন্ধ রেখে সেতুর স্বাস্থ্য পরীক্ষা এবং মেরামত করার কথা ছিল। সেই কাজ কবে করা হবে, তা নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। তবে,এখন সেতুর কোনও কাজ হবে না বলেই জানা গিয়েছে।

এর আগে বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য ২৯ এপ্রিল শনিবার এবং ৩০ এপ্রিল রবিবার রাতে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সব রকমের যান চলাচল। কোন রুট দিয়ে যানবাহন ঘোরানো হবে, তা ঠিক করতে মঙ্গলবারই কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ডহারবার জেলার পুলিশকর্মীরা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল,বেহালা, আলিপুরগামী গাড়িগুলিকে ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, টালিগঞ্জ থেকে ভবানীপুরের দিকে আসা যানবাহনকে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে।
আরও পড়ুন গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?

উল্লেখ্য,গত পাঁচ বছর ধরে দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির চাপ বেড়েছে প্রায় ২১ শতাংশ। তাই সেতুর ভার বহন ক্ষমতার কাজ খুঁটিয়ে দেখা হবে। কার্যত সেকারণেই শনিবার মধ্যরাত থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত এই সেতু বন্ধ রাখার কথা বলা হয়েছিল। যার কারণে আশঙ্কা করা হয়েছিল যে হাওড়া ব্রিজের উপর চাপ বেশি পড়বে। শুধুমাত্র রাতে বিদ্যুসাগর সেতু বন্ধ থাকলেও যানজটের আশঙ্কা ছিলই। নির্দিষ্ট কিছু সময়ের জন্য হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে যান চলাচলের কোথাও বলা হয়েছিল। আর দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে হাওড়া বা নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছিল।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা