সময় কলকাতা ডেস্ক ২ মে: সম্প্রতি বাংলাদেশের এক কলেজে অনুষ্ঠান করতে গিয়ে চরম বিতর্কে জড়ান সারেগামাপা খ্যাত গায়ক নোবেল। ইতিমধ্যে সেই খবর আমরা সবাই জানি। মঞ্চে মদ্যপ অবস্থায় দেখা যায় তাঁকে। এছাড়াও মঞ্চে অশ্লীল ভাষা ও অস্বাভাবিক আচরণ সবাইকেই অবাক করেছিল সেদিন। এবার এই বিষয়টি তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদের নজরে আসতেই রীতিমত হতবাক তিনি। তিনি মেনেই নিতে পারছেন না যে নোবেল এই ধরনের আচরণ করতে পারে।

বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর,মদ্যপ অবস্থায় মঞ্চে দেখেই রীতিমত ক্ষুব্ধ হন শ্রোতা মহল থেকে শুরু করে সাধারণ মানুষও। এই প্রসঙ্গে এতদিন কোনো বক্তব্য করেননি নোবেল। কিন্তু, শেষ পর্যন্ত মুখ খুললেন খোদ নোবেল। ওই বিতর্কিত অনুষ্ঠানের পর এক সাক্ষাৎকারে নিজের অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়ে নেন গায়ক নোবেল। তিনি বলেন, ‘সাধারণত কোনো অনুষ্ঠান করার আগে সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, আর নিজেকে রিলাক্স ফিল করানোর জন্য আমি একটু মদ্যপান করি। কিন্তু, সেদিন একটু বেশি খেয়ে ফেলেছিলাম,যেটা আমার একদম উচিত হয়নি। এই ঘটনার জন্য আমি খুব অনুতপ্ত। স্টেজ ওঠার আগে আমি সেদিন মদ্যপান করেছি এটা আমি একদম ঠিক করিনি। আমি খুবই দুঃখিত। আমি হাটু গেঁড়ে বসে ক্ষমা চাইছি সবার কাছে। পরবর্তীতে এই ধরনের ভুল আর কোনো দিন হবে না’।
আরও পড়ুন দাঁতের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে দারুণ কার্যকরী কলার খোসা

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নোবেলকে। সেখানে রাত ৯ টায় তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু, তিনি ওঠেন ১১:২০ মিনিটে। তখন থেকেই ক্ষিপ্ত ছিল শ্রোতা। শুধু এখানেই থেমে থাকেনি, মঞ্চে মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় সাথে অস্বাভাবিক আচরণ করতে থাকে নোবেল। অপরদিকে ক্ষিপ্ত জনতা তাঁকে উদ্দেশ্য করে তাঁর এই আচরণের জন্য চটি, জলের বোতল ছুড়তে থাকে। সেই ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে নোবেলের প্রতি তাঁর ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি বুঝে তাঁকে সেই মঞ্চ থেকে কর্তৃপক্ষরা পরে সরিয়ে নেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে