Home » ‘নিজের শরীর নিয়ে লজ্জার কোন দরকার নেই’, বোল্ড লুক প্রসঙ্গে অকপটে উত্তর রাধিকার

‘নিজের শরীর নিয়ে লজ্জার কোন দরকার নেই’, বোল্ড লুক প্রসঙ্গে অকপটে উত্তর রাধিকার

সময় কলকাতা ডেস্ক, ৩ মে : বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাধিকা আপ্তে। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকমহল। বলিউডে সাহসী অভিনেত্রী হিসাবেও রাধিকার যথেষ্ট নাম ডাক রয়েছে। প্রায়শই তাঁকে নিয়ে চর্চা লেগেই রয়েছে ভক্তদের মধ্যে। শেহনাজ গিল আমাদের সকলের অত্যন্ত পরিচিত জনপ্রিয় একজন অভিনেত্রী। সম্প্রতি শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো ‘দেশি ভাইবস’- এ উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে। এই শোয়েই পড়াশোনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবটাই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।  শেহনাজ গিল তাঁকে বোল্ড লুক নিয়ে প্রশ্ন করালে খুব সাবলীল ভাবেই উত্তর দেন অভিনেত্রী। রাধিকার উত্তর শুনে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী শেহনাজ গিল।

‘পার্চড’ মুভিতে বোল্ড দৃশ্যে রাধিকার সাবলীল অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। সেই প্রসঙ্গে শেহনাজ তাঁর কাছে জানতে চান বোল্ড লুকে তিনি কীভাবে অভিনয় করেন? সেই উত্তরে রাধিকা বলেন, ‘নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লজ্জা পাওয়ার বিষয় সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। যাদের এমন ভাবনা আছে শরীরকে লুকিয়ে রাখা উচিত, তাঁদের এই ধ্যানধারণা বহু পুরনো বলে আমার মনে হয়। আমি স্পষ্টবাদী, স্বাধীনচেতা। শরীরকে ব্যবহার করে নিজেকে প্রকাশ করা। আমার কাছে কোনও পার্থক্য নেই পোশাক পরা বা না পরার মধ্যে।আমরা তো শরীরটা নিয়েই যখন পৃথিবীতে এসেছি,তখন সেটাও আমাদের সম্পদ। তাই শরীরকে লজ্জা না করে বরং সম্মান করা উচিত’।

আরও পড়ুন   রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করল এনআইএ

তিনি আরও বলেন যে, ‘আমার মা ও বাবা দুজনেই চিকিৎসক। শরীর নিয়ে তারা এতটাই কাটাছেড়া করেন। শরীর নিয়েই তাদের কাজ। তাই এটাকে নতুন করে আর সাহসী বলে মনেই করি না’। তিনি অকপটে স্বীকার করেন ‘আমি শরীর নিয়ে কোনোদিন লজ্জা পাইনি, কারণ নিজেকে ভালোবাসি,তাই নিজের শরীরটাকেও ভালোবাসি। শরীরে কোনও পরিবর্তন করার দরকার আছে বলেও কখনও মনে করিনি।

About Post Author