স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ মে: ক্রমেই ফ্রান্সের অভিজ্ঞতা তিক্ত হচ্ছে লিওনেল মেসির। যা অবস্থা তাতে প্যারিস সাঁ জা-র জার্সিতে মেসিকে আর নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে জল্পনা তুঙ্গে আগামী মরশুমে কোন ক্লাবে দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

সৌদি ভ্রমণ নিয়ে লিওনেল মেসির সঙ্গে ক্লাবের বিবাদের সূত্রপাত। অভিযোগ ক্লাবকে, না জানিয়ে সৌদি আরবে গিয়েছিলেন মেসি। মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে পর্যটনের প্রচারের জন্য একটি বাণিজ্যিক চুক্তি রয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। একটি বিজ্ঞাপনের জন্য মেসিকে ছাড়ার কথা জানিয়ে প্যারিসের ক্লাবকে অনুরোধ করে সৌদি। কিন্তু এই অনুরোধে রাজি হয়নি ক্লাব। এরপর ক্লাবকে কিছু না জানিয়েই সৌদি পাড়ি দেন লিও। এতেই ৩৬ বছরের আর্জেন্টাইন তারকার উপর চটেছে ক্লাব কর্তৃপক্ষ। শুধু ক্লাব কর্তৃপক্ষই নয়, ক্লাবের সমর্থকরাও মেসির এই ব্যবহারে রুষ্ট। বুধবার লরাঁর বিপক্ষে পিএসজি হেরে যাওয়ার পর সমর্থকদের একাংশ স্টেডিয়ামের বাইরে মেসির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

গোটা ঘটনায় মেসিকে ১৪ দিনের জন্য নির্বাসিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি পিএসজি-র হয়ে আগামী দুটি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয় দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না আর্জেন্টাইন তারকা। নির্বাসনকালে বন্ধ থাকবে তাঁর বেতনও। আগামী মরশুমে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির।
আরও পড়ুন নাইট শিবিরে ক্যারিবিয়ান শক্তি বৃদ্ধি, লিটনের পরিবর্তে এই ক্যারিবিয়ানকে নিল নাইটরা
ফরাসি সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে মেসিকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এই পরিস্থিতিতে মেসিকে বিরাট অঙ্কের অফার দিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। এই পরিস্থিতিতে আগামী মরশুমে মেসি কোন ক্লাবে খেলবেন, তা নিয়ে ফুটবল মহলে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার