Home » নাইট শিবিরে ক্যারিবিয়ান শক্তি বৃদ্ধি, লিটনের পরিবর্তে এই ক্যারিবিয়ানকে নিল নাইটরা

নাইট শিবিরে ক্যারিবিয়ান শক্তি বৃদ্ধি, লিটনের পরিবর্তে এই ক্যারিবিয়ানকে নিল নাইটরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ মে: আইপিএলের অর্ধেক ম্যাচ শেষ। লিগ টেবিলের যা অবস্থা, তাতে কোনো অঘটন না ঘটলে প্লে অফের আশা খুব ক্ষীণ কলকাতা নাইট রাইডার্সের কাছে। তবে মরশুমের মাঝপথেই আরও এক ক্যারিবিয়ান বিদেশীকে সই করাল কেকেআর শিবির। বাংলাদেশের লিটন দাসের পরিবর্তে নাইট শিবিরে এলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস।

এবার নাইট দলে বাঙালি ক্রিকেটার নেই বললেই চলে। নিলামে দুই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা। তবে আইপিএলের গোড়ায় নিজেকে নাইট শিবির থেকে সরিয়ে নেন সাকিব। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় ব্রিটিশ ওপেনার জেসন রয়কে। আর টুর্নামেন্টের মাঝপথে সাকিবের পথেই লিটনও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এবার লিটনের পরিবর্তে ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার জনসন চার্লসকে দলে নিল কলকাতা ম্যানেজমেন্ট।

আরও পড়ুন  মোহালিতে ঈশানে সূর্যোদয়, পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ মুম্বইয়ের

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে জনসনের। তবে টি ২০ স্পেশালিস্ট বলেই তিনি পরিচিত। ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংটাও করতে পারেন ৩৪ বছরের চার্লস। দেশের হয়ে মোট ২২৪ টি টি-২০ ম্যাচ খেলে করেছেন ৫৬০৭ রান। গড় ২৬.৭০। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বছরেই দেশের জার্সি গায়ে খেলেছেন বিধ্বংসী ১১৮ রানের ইনিংস। ২০১২ ও ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে বিশ্বসেরার খেতাব পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন চার্লস।

বিভিন্ন দেশের টি-২০ লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। চার্লসকে খেলাতেও কেকেআরকে খরচ করতে হবে ৫০ লক্ষ টাকা। অতীতেও কেকেআরে খেলে গিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। অনেকদিন ধরে কলকাতা শিবিরে রয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। চার্লস যোগ দিলে সংখ্যাটা আরও এক বাড়বে। একজন চার্লসের যোগদান কেকেআরকে আরও শক্তিশালী করে কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে।

About Post Author