স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মে: তিন দশক অপেক্ষার অবসান। ফের ইতালি সেরার খেতাব জিতল মারাদোনার ক্লাব। ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হল নাপোলি। এদিন উদিনসের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েছিল আকাশী জার্সিধারীরা। ম্যাচের ৫২ মিনিটে নাপোলির হয়ে সমতা ফেরান ভিক্টর ওসিমেন। ১৯৯০ সালে শেষবারের মত ইতালি সেরার খেতাব পেয়েছিল নাপোলি। সেই দলের নেতৃত্বে ছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তারপর কেটে গিয়েছে ৩৩ বছর। এই ৩৩ বছরে নাপোলির সার্নো নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শুধু ইতালি কেন? ইতালির এই ক্লাবের জার্সিতে ৭ বছর খেলেছেন ফুটবলের বর পুত্র দিয়েগো মারাদোনা। ১৯৮৭ ও ১৯৯০ সালে মারাদোনার নেতৃত্বে ইতালি সেরা হয় নাপোলি। ১৯৯১ সালে নাপোলি ছেড়ে সেভিয়াতে যোগ দেন দিয়েগো। ১৯৯৭ সালে বোকা জুনিয়র্সের হয়ে খেলে ফুটবল বুট তুলে রাখেন তিনি।

২০২০ সালে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন দিয়েগো। কিন্তু নাপোলির ভাগ্যে জোটেনি ইতালি সেরার খেতাব। অনেকদিনের জমা আক্ষেপ ছিল গ্লি আজুরি সমর্থকদের। তবে কিছুটা বিলম্ব হলেও অবশেষে স্বপ্ন পূরণ হল। চলতি ইতালিয়ান লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতেই লিগ খেতাব জিতল ইতালির এই ক্লাব। ৩৩ ম্যাচ খেলে তাঁদের সংগৃহীত পয়েন্ট ৮০। দ্বিতীয় স্থানে থাকা লাজিও ৩৩ ম্যাচে খেলে পেয়েছে ৬৪ পয়েন্ট। ফলে শেষ পাঁচ ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট হবে ৭৯। ফলে কোনোভাবেই আর নাপোলিকে পিছনে ফেলা তাঁদের জন্য সম্ভব হবে না।
আরও পড়ুন নবাবের শহরে বাদশাহী প্রত্যাবর্তন নাইটদের, জিইয়ে রইল প্লে-অফের আশা

উদিনেসের বিরুদ্ধে দাসিয়া স্টেডিয়ামে উৎসবের মেজাজেই ভিড় জমান নাপোলি সমর্থকরা। নাপোলির দিয়েগো আরামান্দো মারাদোনা স্টেডিয়ামেও নেমেছিল প্রার্থনার ঢল। তবে এদিন তাঁদের নিরাশ হতে হয়নি। তবে তাঁদের উৎসবের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হতে পারত। ম্যাচের ১৩ মিনিটে স্যান্ডি লভরিকের গোলে এগিয়ে যায় উদিনেস। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও কিছুতেই গোলের সন্ধান পাচ্ছিল না নাপোলি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে অবশেষে ওসিমেনের অক্সিজেনসূচক গোলে ম্যাচে সমতা ফেরায় আকাশী জার্সিধারীরা। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাচে প্রাপ্ত সুযোগগুলির সদ্ব্যবহার করতে পারলে এদিন পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত নাপোলি ব্রিগেড। যদিও তাতে লিগ জেতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর উৎসবে মাতেন নাপোলি সমর্থকরা। নাচ, গান, চিৎকার, বাজি পোড়ানোর মধ্যে দিয়ে জমে থাকা আনন্দের বহির্প্রকাশ করেন তাঁরা। লিগ জয়ের পর আনন্দের বিস্ফোরণ হয় নাপোলি শহরেও।


More Stories
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?