Home » গরমে ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কার্যকরী হলুদের ফেসপ্যাক

গরমে ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কার্যকরী হলুদের ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ৬ মেঃ বেলা বাড়তেই তীব্র গরমে নাজেহাল অবস্থা সবারই। আর এই গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবারই বাইরে তো যেতেই হয়। গরমে ত্বকের ব্ল্যাকহেডস এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এইসব সমস্যার হাত থেকে রক্ষা পেতে এবং উজ্জ্বল ত্বক পেতে ভরসা রাখুন হলুদে। হলুদের সঙ্গে বাড়িতে থাকা প্রয়োজনীয় কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। এতে গরমে ত্বকের ভেতর  থাকবে  প্রাণবন্ত ও মোলায়েম।


হলুদ,অ্যাভোকাডো এবং টকদই এর প্যাক

১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে।


হলুদ, মধু এবং দুধের প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,এক চা চমচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০-১৫ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।মধু ত্বক হাইড্রেট এবং নরম-কোমল করে তোলে।দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন   রাজ্যে ফের দুর্যোগ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’


হলুদ,লেবুর রস এবং মধুর প্যাক
লেবুর রস ত্বকের কালো দাগ,ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।এমনকি ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে।মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,১/২ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট।শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

About Post Author