Home » বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস, মৃত ৯

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস, মৃত ৯

সময় কলকাতা ডেস্ক, ৭ মেঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস। টেক্সাসের একটি শপিং মলে বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে নিহত ৯ জন,আহত ৭। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ৩ টে নাগাদ টেক্সাসের একটি শপিং মলে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। পরে হাসপাতালে আরও ২জন মারা যান। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসে মার্কিন পুলিশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মুহূর্তের মধ্যে শপিং মল খালি করে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও এপ্রিল মাসে টেক্সাসের জ্যাসপার শহরের একটি হাই স্কুলে অনুষ্ঠান চলছিল। সেসময়ই পড়ুয়াদের লক্ষ্য করে বন্দুকবাজের হামলা চলে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৯ জন পড়ুয়া। ঘটনার পর থেকেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল আমেরিকা। মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়।

আরও পড়ুন    দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর অধিনায়ক নীতিশ রানার স্ত্রী

মার্কিন পুলিশের তরফে জানা গিয়েছিল, ঘটনায় অন্তত পক্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন। জখম হয়েছিল ৭ জন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বন্দুকবাজের হামলার পরই তড়িঘড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ইউনিভার্সিটি চত্ত্বর। স্থানীয় প্রশাসনের তরফে কপ্টারের মাধ্যমে চালানো হয়েছিল নজরদারি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, ঘটনার জেরে হামলাকারীরও মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছিল। এই বন্দুকবাজের হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত কোনো সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি।

About Post Author