Home » ৩০ পেরোতেই ত্বকের যত্ন নিন এভাবে

৩০ পেরোতেই ত্বকের যত্ন নিন এভাবে

সময় কলকাতা ডেস্ক, ১১  মে:  সুস্থ থাকতে এবং ত্বকের যত্ন ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলেই আপনার যৌবন থাকবে অটুট। ত্বকের যত্ন নেওয়া দরকার আমাদের প্রত্যেকেরই।  নিয়মিত ব্যায়াম, মেডিটেশনের পাশাপাশি খাদ্যাভ্যাসটা ঠিক থাকলেই আপনার ত্বক ভাল থাকবে। ডায়েট স্বাস্থ্য ও সৌন্দর্যকে প্রভাবিত করে। এছাড়াও প্রতিদিনের খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট, হেলদি ফ্যাট, জল,মাখন এবং অন্যান্য অ্যান্টি-এজিং গুণসমৃদ্ধ খাবার যোগ করলেই তা ত্বকে ভালো প্রভাব ফেলে। এই তালিকায় রয়েছে-

ভিটামিন সি সমৃদ্ধ খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন উৎপাদন হ্রাস পেতে থাকে। কোলাজেন হল এক ধরনের প্রোটিন যা ত্বককে সুস্থ, উজ্জ্বল রাখে এবং তার তারুণ্য বজায় রাখে। ত্বককে স্থিতিস্থাপকতা রক্ষা করে। শরীরে কোলাজেনের মাত্রা বেশি হলে ত্বক স্বাভাবিকভাবেই দৃঢ় এবং কোমল দেখাবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোলাজেনের ভারসাম্য যাতে ঠিক থাকে সে সজন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। উদ্ভিজ্য খাবার খান। উদ্ভিজ্য খাবারশরীরে প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে তুলতে পারে। প্রতিদিনের ডায়েটে সঠিক খাবার রাখুন।

আভাকাডো

অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, সি, ই এবং এ। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে। পাশাপাশি এটি ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে।

আরও পড়ুন   কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সিট গঠন করল কলকাতা হাইকোর্ট   

দই

দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। যারা যৌবন ধরে রাখতে চান তারা নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়াও দই ত্বককে বলিরেখা মুক্ত রাখে। তাই যৌবন ধরে রাখতে প্রতিদিন দই খান।

পেঁপে

পেঁপে স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্যই ভালো। ত্বকের জন্য একটি ভাল অ্যান্টি-এজিং ফুড হল পেঁপে। এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও, এতে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টি রয়েছে।

About Post Author