সময় কলকাতা ডেস্ক, ৯ মে : কফি এক ঐতিহ্যবাহী পানীয়। অফিস টাইমে হোক বা বাড়িতে অবসর সময়ে এক কাপ কফি সবসময় আমাদের রিফ্রেশমেন্ট দেয়। শুধু পানীয় হিসাবে না এমনকি কফি ব্যাবহার হয় ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও।কিন্তু, ঠিক কি কি ভাবে এই কফির সাহায্যে ত্বকের যত্ন নিলে ত্বকের উপকার হবে তা অনেকেরই অজানা।ত্বকের যত্ন নিতে কফি স্ক্রাব, মাস্ক সবক্ষেত্রেই বেশ জনপ্রিয়। ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফি খুব উপকারী। ত্বকের পরিচর্যায় কফি কিভাবে ব্যবহার করব তা দেখে নেওয়া যাক-

১) কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী।এর জন্য কফি মাস্ক আমরা ব্যাবহার করতে পারি। এই মাস্ক বানানোর জন্য আমাদের অ্যালোভেরা জেলের সাথে কফি মিশিয়ে রাখতে হবে। এই মিশ্রণ স্নানের আগে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট মত রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। কিন্তু, মাথায় রাখতে হবে তোয়ালে বা গামছা দিয়ে ঘষে ঘষে মুছলে হবে না।
২) অনেক জনের একটি সাধারণ সমস্যা হল ডার্ক সার্কেল বা চোখে ফোলা ভাব। এই সমস্যা দুর করতেও কফি খুব উপকারী।এর জন্য গুঁড়ো কফির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে সে মিশ্রণটি আপনি চোখের চারপাশে লাগিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন এতে অনেক উপকার পাওয়া যাবে।মিনিট দশেক এভাবে রাখার পর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে নিন এক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন আলতো করে মোছা হয় ঘষে না মোছায় ভালো এতে ত্বকের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন নওয়াজের উদ্দেশ্যে খোলা চিঠি আলিয়ার!

৩) কফির সঙ্গে অলিভ অয়েল মিশিয়েও ফেস স্ক্রাব বাড়িতে তৈরি করা যায়।এই মিশ্রণ দিয়ে ৫ থেকে ৭ মিনিট মুখে ম্যাসাজ করতে হবে।এরপর ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে অন্তত তিনবার এই ফেস স্ক্রাব দিয়ে ম্যাসাজ করলে অল্পদিনেই পরিবর্তন চোখে পড়বে।
৪) বডি স্ক্রাবার হিসেবেও খুব ভালো কাজ করে কফি। ট্যানের সমস্যা, রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা সবকিছু দুর করে এই স্ক্রাব।কফির গুঁড়োর সঙ্গে চিনির গুঁড়ো, পাতিলেবুর রস, ও সামান্য জল দিলেই এই স্ক্রাব তৈরি করা যায়।স্নানের সময় সপ্তাহে দু’দিন এটি ব্যাবহার করুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে