সময় কলকাতা ডেস্ক,১৩ মে : তৃণমূল বিধায়ক তথা টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী ও টলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একসঙ্গে জীবনযাপনের পাঁচটি বছর পার হয়ে গেল। শুভশ্রীর মাতৃত্ব, রাজের পিতৃবিয়োগ, তৃণমূলে যোগদান, তৃণমূলের প্রার্থী হওয়া, শুভশ্রীর করোনা এবং বিধায়ক হিসাবে রাজের অভিষেক সবমিলিয়ে জীবনের অনেকটা দিন একসঙ্গে কাটিয়েছেন এই যুগলে। ভবিষ্যতেও তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছেন। গত ১১ মে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করলেন। শুভশ্রীর জীবনে রাজ চক্রবর্তী প্রথম প্রেম নন। একই ভাবে রাজের জীবনেও ঠিক তাই।

রাজের সঙ্গে মাঝে মধ্যেই রোম্যান্টিক দৃশ্যে নজর কাড়েন পর্দার পরিণীতা৷ বিয়ের এতবছর পরও তাঁদের প্রেম এতটুকু কমেনি। সবসময় নিজেদের প্রেম নিয়ে ব্যস্ত টলিপাড়ার এই লাভ বার্ডস। রাজ-শুভশ্রী জুটি একের পর এক উপহার দিয়ে চলেছে টলিপাড়াকে। শুধু সিনে জগৎ নয়, বাস্তবেও চুটিয়ে সংসার করছেন যুগলে। সোশ্যাল মিডিয়ায় তার নিত্যনতুন আপডেটও নেটিজেনরা পেয়ে থাকেন। তাঁরা সর্বদাই একে – ওপরের প্রশংসায় মেতে থাকেন।
আরও পড়ুন এবার সাংবাদিকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রকাশ্যে নতুন হিন্দি ওয়েব সিরিজের লুক!

তবে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবে সংসার জীবনে তাঁরা ঠিক কতটা খুশি? বিয়ে করে কেমন আছেন দুজনে? এই প্রসঙ্গে শুভশ্রী বলেন ‘আমাদের গল্পের ঠিক শুরুর সময়ের দিকে ফিরে যাই। তুমি আসার পর জীবনে আমি অনেকটাই ভালো আছি । আমি খুব সুখী। আমার সবটাই তোমার জন্য। পঞ্চম বর্ষের অনেক শুভেচ্ছা রাজ। আমি তোমাকে অনেক ভালবাসি।’ একই ভাবে পরিচালকও তাঁর স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়ে রাজ লিখেছেন ‘আমাকে গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ’। পাঁচ বছর হয়ে গেল দেখতে দেখতে আমাদের সংসার, বিশ্বাস করতে পারছি না। মনে হয় এই তো কিছু দিন আগে বিয়ে হল। আমাকে পরিপূর্ণ করার জন্য , আমার জীবনকে এত সুন্দর করে গড়ে তোলার জন্য তোমায় অনেক ধন্যবাদ।’


More Stories
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?