সময় কলকাতা ডেস্ক, ১২ মে : সিলভার স্ক্রিনের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন সমানভাবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ও বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘জুবিলি’ তারই আসল উদাহরণ। যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছিল এই সিরিজটি। আর এই হিন্দি ওয়েব সিরিজের রেশ কাটতে না কাটতেই আবার আসতে চলেছে প্রসেনজিৎ অভিনীত নতুন হিন্দি ওয়েব সিরিজ। ইতিমধ্যেই ওয়েব সিরিজটির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। অভিনেতা প্রসেনজিৎ নিজেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওয়েব সিরিজটির টিজার শেয়ার করেন।

হনসল মেহতা পরিচালিত নতুন ওয়েব সিরিজটির নাম ‘স্কুপ’। যেখানে সম্পূর্ণ নতুন এক চরিত্র এবং নতুন লুকে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সাংবাদিক জিগানা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্যা বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে ‘স্কুপ’ ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী জুন মাসের ২ তারিখে ভারতের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে প্রসেনজিৎ অভিনীত এই সিরিজটি। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজে প্রসেনজিৎকে একজন দক্ষ তদন্তকারী সাংবাদিক হিসেবে দেখা যাবে।
আরও পড়ুন যশস্বীর তান্ডব,দ্ৰুততম অর্ধশতরানের রেকর্ড

গত বছর ফেব্রুয়ারি মাসেই এই ওয়েব সিরিজটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু, তখনও পর্যন্ত জানা যায়নি এই ওয়েব সিরিজে কে অভিনয় করতে চলেছেন। হনসল মেহতার আপকামিং ওয়েব সিরিজ ‘স্কুপ’-এর মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই সিরিজে একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে প্রসেনজিৎকে এক নতুন লুকে দেখা যাবে। গালে একচাপ দাড়ি ও চোখে রিমলেস চশমায় ‘স্কুপ’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। আরও জানা গিয়েছে যে, এই সিনেমায় অভিনয় করছেন করিশ্মা তন্না, হরমন বাওয়েজা এবং মহম্মদ জিশান আইয়ুব সহ অন্যান্যরা। মূলত করিশ্মা তন্না অভিনয় করছেন জাগ্রুতি পাঠকের চরিত্রে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?