স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল: রবিবাসরীয় দুপুরে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ভরাডুবি হল রাজস্থান রয়্যালসের শক্তিশালী ব্যাটিং লাইন আপের।১০.৩ বলে মাত্র ৫৯ রানে জস বাটলার,যশস্বী জয়সোয়াল, জো রুট সমৃদ্ধ রাজস্থানকে মুড়িয়ে দেয় সিরাজ-পারনেল বাহিনী। এরফলে এবারের আইপিএলে পিছনের সারিতে থাকা ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স যেরকম নিজেদেরকে শেষ চারে যাওয়ার লড়াইয়ে নিয়ে এসেছে এভাবেই কাজটা কঠিন হয়ে গিয়েছে রাজস্থানের। রাজস্থানের হয়ে একমাত্র সিমরান হেটমেয়ার ছাড়া কেউ সুবিধে করতে পারেন নি। হেটমেয়ার একাই করেন ৩৫। এছাড়া দুই অংকের স্কোরে পৌঁছন জো রুট। তিনি করেন ১০ রান। অর্থাৎ অতিরিক্ত সহ বাকি ৯ জনের মোট সংগ্রহ ১৪ রান। আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের তালিকায় তিন নম্বরে খোদাই হয়ে গেল রাজস্থানের রবিবারের ইনিংসটির ।১৬ বছরে আইপিএলের ইতিহাসে এরকম একাধিকবার বিভিন্ন দলের ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছে।

উল্লেখ্য,২০১৭ সালে সর্বনিম্ন রানের একটি এমন রেকর্ড হয়েছিল যে রেকর্ড আজও অক্ষত।তার ও আগে ২০০৮ আইপিএলের প্রথম মরশুমে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের। তারা মুম্বাইয়ের বিরুদ্ধে ৬৭ রানে অলআউট হয়ে যায়।২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় মরশুমেই এই রেকর্ড ভেঙে যায়। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ৫৮ রানে অল আউট যায়।এই রেকর্ড ৮ বছর ধরে অক্ষত থাকলেও ২০১৭ সালে ব্যাঙ্গালোর ইডেনে কেকেআরের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অল আউট হয়ে লজ্জাজনক নজির গড়ে । এখনও আইপিএলের ইতিহাসে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। মাত্র ৫৮ বলের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের দশ জন ব্যাটারই আউট হয়ে প্যাভেলিয়ানে ফিরে যান।
আরও পড়ুন ধোনিদের হারিয়ে আইপিএলে টিকে রইল কেকেআর

আইপিএলের সর্বনিম্ন পাঁচটি ইনিংসের আলোচনা করতে হলে উপরের চারটি ইনিংস ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে দিল্লি ২o১৭ সালে ৬৬ রানে অলআউট হয়েছিল। অর্থাৎ আইপিএলের সর্বকালের সর্বনিম্ন রানের ইতিহাসে তিন নম্বরে থাকবে রবিবার রাজস্থানের ব্যর্থতা। ফলশ্রুতি, ১১২ রানে ব্যাঙ্গালোরের কাছে হেরে নিজেদের নেট রান রেট যথেষ্ট খারাপ করে ফেলল রাজস্থান। রাজস্থান রয়্যালস আইপিএলে ১২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে থাকলে কি হবে, রাজস্থানের শেষ ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে যে পাঞ্জাব দলও এখন প্রথম ছয়ের মধ্যে নেই।হাতে এই একটি মাত্র ম্যাচ অবশিষ্ট রাজস্থানের,ফলে প্লে অফে ওঠা অনেকটাই অনিশ্চিত তারা। অন্যদিকে, ব্যাঙ্গালোরের হাতে দুটি ম্যাচ।সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাঙ্গালোর বৃহস্পতিবার জিতলেই তারা শেষ চারে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে তুলতে পারবে। শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে অনেকটাই খোলা মনে নামতে পারবেন ডুপ্লেসি বিরাটরা ।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে